
সুনিল সরকার পটুয়াখালী//
পটুয়াখালী জেলা প্রশাসক কার্য়ালয়ের সামনে ৪জুন ২০২৬ তারিখ ব্র্যাক আড়ং সোস্যাল এন্টারপ্রাইজের সহযোগিতায় অতিদরিদ্র পরিবারগুলোর মাঝে গাছের চারা বিতরনের শুভ উদ্বোধন করেন ড, মোহাম্মদ শহীদ হোসেন চৌধুরী, জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট, পটুয়াখালী।
এসময় উপস্থিত ছিলেন মাসুদুল আলম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) পটুয়াখালী, রওজাতুন জান্নাত, উপজেলা নির্বাহী অফিসার, পটুয়াখালী সদর, ব্র্যাক ডিস্ট্রিক কো-অর্ডিনেটর মোঃ নেফাজ উদ্দিন , কৃষিবিদ মোঃ আবদুস সালাম, ইউপিজিপি কর্মসূচি, শাখা ব্যবস্থাপক শংকর সিকদার, দিপংকর চক্রবর্তী, আঞ্চলিক ব্যবস্থাপক (দাবি), মনজিৎ বিশ্বাস, আঞ্চলিক ব্যবস্থাপক (প্রগতি), অসীম বিশ্বাস, আঞ্চলিক হিসাব ব্যবস্থাপক, মোঃ হোসেন আলী, জেলা ব্যবস্থাপক, ওয়াশ।
উল্লেখ্য যে, ২০০২ সাল থেকে ব্র্যাক অতিদরিদ্র কর্মসূচি অতি দরিদ্র পরিবারের টেকসই জীবিকা নিশ্চিত করা এবং তাদের মূলধারার অর্থনীতিতে সম্পৃক্ত করার লক্ষে সম্পদ ও ক্যাশ হস্তান্তর এর মাধ্যমে কার্যকর ভূমিকা পালন করে আসছে যা বিশ্ব জুড়ে একটি রোল মডেল হিসেবে স্বীকৃত।
সময়ের পরিক্রমায় এই প্রগ্রামটি এখন কেবল অর্থনৈতিক সাবলম্বীতার মধ্যেই সীমাবদ্ধ নেই, বরং জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় পরিবেশ বান্ধব টেকসই উন্নয়নের উপর সর্বোচ্চ গুরুত্বারোপ করছে, এবং “আড়ং সোশ্যাল এন্টারপ্রাইজ”-এর সহযোগিতায় ব্র্যাক আলট্রা- পুওর গ্র্যাজুয়েশন কর্মসূচির আওতায় এ বছর ৩৭ টি জেলায় ৪০০০০ প্রান্তিক পরিবারের মাঝে ৮০০০০ ফলজ, বনজ ও ওষধি গাছের চারা রোপণ করা হচ্ছে।
এরই ধারা বাহিকতায় ব্রাক ইউপিজি কর্মসুচি পটুয়াখালী জেলায় ১৪৫০ জন প্রান্তিক জন গোষ্ঠির মাঝে চারা বিতরণ করা হচ্ছে। শুধু গাছ রোপণই নয়, চারা গুলোর যথাযথ সুরক্ষার জন্য মজবুত বেড়া ও খুটির ব্যবস্থাও নিশ্চিত করা হয়েছে। আশা করা যাচ্ছে, এই উদ্যোগ গ্রামীণ পরিবারের পুষ্টির অভাব দূর করার পাশাপাশি তাদের অর্থনৈতিক স্বাবলম্বিতায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।