1. admin@banglarsangbadprotidin.com : admin :
  2. banglarsangbadprotidin@gmail.com : banglar sangbad : banglar sangbad
৩০শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৬ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| মঙ্গলবার| রাত ৩:৫৯|

ভারত থেকে ‘আসছেন’ ওম বিড়লা ও বিক্রম মিশ্রি শপথ অনুষ্ঠানে

রিপোর্টার নাম:
  • আপডেট সময় : রবিবার, ১৫ ফেব্রুয়ারি, ২০২৬
  • ১৫১ বার পড়া হয়েছে

সংবাদ ডেস্ক//

বাংলাদেশের নবনির্বাচিত সংসদ সদস্য ও মন্ত্রীদের শপথ অনুষ্ঠানে যোগ দিতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে আমন্ত্রণ জানানো হলেও তিনি আসতে পারছেন না।

শপথ অনুষ্ঠানে ভারতের প্রতিনিধিত্ব করবেন লোকসভার স্পিকার ওম বিড়লা ও পররাষ্ট্রসচিব বিক্রম মিশ্রি। রোববার ভারতীয় সংবাদমাধ্যম টাইমস নাও এতথ্য জানিয়েছে।

মঙ্গলবার বিকাল ৪টায় জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় নতুন মন্ত্রিসভার শপথ হবে। সেই আয়োজনে অংশ নিতে ভারত, পাকিস্তান, চীনসহ আঞ্চলিক ও বন্ধুপ্রতীম ১৩টি দেশের সরকারপ্রধানদের আমন্ত্রণ জানানো হয়েছে।

নির্বাচনে জয়লাভের পর ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ইতোমধ্যে তারেক রহমানকে অভিনন্দন জানিয়েছেন। শুক্রবার তারেক রহমানের সঙ্গে প্রথম ফোনালাপে মোদি বলেছেন, দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদার এবং অভিন্ন উন্নয়ন লক্ষ্য এগিয়ে নিতে বিএনপি নেতার সঙ্গে কাজ করার আশা রাখেন।

নিউজটি শেয়ার করুন

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved © 2014 banglarsangbadprotidin.com