1. admin@banglarsangbadprotidin.com : admin :
  2. banglarsangbadprotidin@gmail.com : banglar sangbad : banglar sangbad
২৭শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৩ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| শনিবার| সকাল ১১:১১|

ভারত-পাকিস্তান ম্যাচে বৃষ্টির শঙ্কা

রিপোর্টার নাম:
  • আপডেট সময় : রবিবার, ১৫ ফেব্রুয়ারি, ২০২৬
  • ২৬৮ বার পড়া হয়েছে

স্পোর্টস ডেস্ক//

বহুল প্রতীক্ষিত টি-টোয়েন্টি বিশ্বকাপ ম্যাচে মুখোমুখি হচ্ছে ভারত ও পাকিস্তান। তবে রবিবার কলম্বোয় ম্যাচের ফল নির্ধারণে বড় ভূমিকা রাখতে পারে বৃষ্টি। আবহাওয়া পূর্বাভাস অনুযায়ী, গ্রুপ ‘এ’-এর এই ম্যাচে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আর যেহেতু এই ম্যাচের জন্য কোনো রিজার্ভ ডে নেই, তাই ম্যাচ পরিত্যক্ত হলে দুই দলই পাবে এক পয়েন্ট করে।

তবে সমর্থকদের জন্য কিছুটা স্বস্তির খবরও দিয়েছে শ্রীলংকার আবহাওয়া অধিদপ্তর। সংস্থাটি জানিয়েছে, কলম্বোয় আকাশ মেঘলা থাকতে পারে, তবে বৃষ্টির সম্ভাবনা কম।

পূর্ব ও দক্ষিণ প্রদেশের কিছু এলাকায় ভারী বৃষ্টিপাত হতে পারে। তবে পশ্চিম প্রদেশে অবস্থিত কলম্বোতে রাতের দিকে কুয়াশাচ্ছন্ন আবহাওয়া থাকলেও বৃষ্টি নাও হতে পারে।

ম্যাচটি বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে ৭টায় শুরু হওয়ার কথা, টস হবে সন্ধ্যা ৭টায়। তাপমাত্রা সর্বোচ্চ ৩৪ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন ২৪ ডিগ্রিতে নামতে পারে। আপেক্ষিক আর্দ্রতা ৮৫ শতাংশ থেকে ৫০ শতাংশের মধ্যে থাকতে পারে।

১৫ ফেব্রুয়ারির আবহাওয়া সতর্কবার্তায় আরও বলা হয়েছে, পশ্চিম, সাবারাগামুয়া ও মধ্য প্রদেশের কিছু স্থানে এবং গলে ও মাতারা জেলায় ভোরের দিকে কুয়াশাচ্ছন্ন পরিস্থিতি থাকতে পারে। উল্লেখ্য, কলম্বো শ্রীলংকার পশ্চিম প্রদেশের রাজধানী।

ম্যাচটি পরিত্যক্ত হলে উভয় দলই এক পয়েন্ট করে পাবে, কারণ গ্রুপ পর্বের এই ম্যাচে কোনো রিজার্ভ ডে রাখা হয়নি।

এ পর্যন্ত টুর্নামেন্টে দুই দলই দুটি করে ম্যাচ খেলেছে এবং দুটিতেই জয় পেয়েছে। সূর্যকুমার যাদবের নেতৃত্বাধীন ভারত যুক্তরাষ্ট্র ও নামিবিয়াকে হারিয়ে গ্রুপ ‘এ’-তে চার পয়েন্ট ও +৩.০৫০ নেট রানরেট নিয়ে শীর্ষে রয়েছে। সমান চার পয়েন্ট নিয়ে +০.৯৩২ নেট রানরেটসহ দ্বিতীয় স্থানে আছে পাকিস্তান।

নিউজটি শেয়ার করুন

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved © 2014 banglarsangbadprotidin.com