1. admin@banglarsangbadprotidin.com : admin :
  2. banglarsangbadprotidin@gmail.com : banglar sangbad : banglar sangbad
২১শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ| ৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| মঙ্গলবার| রাত ৮:০২|

ভোলায় প্রাণ গেলো চাচার ভাতিজির জানাজা শেষে

রিপোর্টার নাম:
  • আপডেট সময় : শুক্রবার, ১৬ জানুয়ারি, ২০২৬
  • ৯৬ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক//

ভোলার তজুমদ্দিনে ভা‌তিজির জানাজা শেষে বাড়ি ফেরার পথে ব্যাটারিচালিত অটো‌রিকশার চাপায় মো. বাবুল (৪৫) নামে এক ব্যবসায়ী নিহত হয়েছেন। ‌

শুক্রবার (১৬ জানুয়ারি) সকালে উপজেলার চাঁদপুরের আড়া‌লিয়া এলাকার তজুমদ্দিন-কুঞ্জেরহাট সড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত বাবুল ওই উপজেলার চাঁদপুর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের মাঝি বাড়ির বাসিন্দা। তিনি পেশায় একজন মুদি ব্যবসায়ী ছিলেন।

নিহতের স্বজন ও স্থানীয়রা জানান, বাবুল নিজ বাড়ি থেকে সকালের দিকে তার ভাতিজির জানাজায় অংশগ্রহণ করতে যান। জানাজা শেষে বাড়িতে ফেরার পথে অটোরিকশা থেকে সড়কের ওপর পড়ে গিয়ে মাথায় গুরুতর আঘাত পান।

পরে আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। তজুমদ্দিন থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুস সালাম ঘটনার সত্যতা নি‌শ্চিত করেন।

নিউজটি শেয়ার করুন

এ ক্যাটাগরির আরো নিউজ
রমজান সময়সূচি

আজ ৩০ রমজান

সেহরির শেষ: --

ইফতার শুরু: --

.

Developed by Barishal Host

© All rights reserved © 2014 banglarsangbadprotidin.com