1. admin@banglarsangbadprotidin.com : admin :
  2. banglarsangbadprotidin@gmail.com : banglar sangbad : banglar sangbad
২৯শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৫ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| সোমবার| ভোর ৫:৩২|

মদ্যপানে বাধা দেওয়ায় জেলেকে কুপিয়ে জখম

রিপোর্টার নাম:
  • আপডেট সময় : মঙ্গলবার, ২১ এপ্রিল, ২০২৬
  • ২১৮ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক//

পটুয়াখালীর কুয়াকাটায় এক জেলেকে কুপিয়ে গুরুতর জখম করার অভিযোগ আব্বাস গাজী অজ্ঞাত অনেকের বিরুদ্ধে। অভিযুক্তদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে সংবাদ সম্মেলন করেছে ভুক্তভোগী পরিবার। সোমবার (২০ এপ্রিল) বিকেলে ধুলাসার ইউনিয়নের চর ধুলাসার গ্রামে নিজ বাড়িতে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

সংবাদ সম্মেলনে ভুক্তভোগী জেলে মিজান হাওলাদারের পক্ষে লিখিত বক্তব্য পাঠ করেন তার চাচাতো ভাই রাজিব। বক্তব্যে অভিযোগ করা হয়, গত ১৪ এপ্রিল সকাল ১০টার দিকে মদ্যপানে বাধা দেওয়াকে কেন্দ্র করে পূর্বপরিকল্পিতভাবে হামলা চালানো হয়।

নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ সংশ্লিষ্ট আব্বাস গাজীর নেতৃত্বে ছিদ্দিক ও জাবেদ গাজীসহ ২০-৩০ জনের একটি সশস্ত্র দল দেশীয় অস্ত্র নিয়ে তাদের বাড়িতে অতর্কিত হামলা চালায়।

অভিযোগে বলা হয়, হামলাকারীরা বাড়ির উঠানে থাকা মিজান হাওলাদারকে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর জখম করে। এসময় তার বাবা শাহ আলম হাওলাদারকে বেধড়ক মারধর করে হাত ভেঙে দেওয়া হয়। তাদের রক্ষা করতে এগিয়ে এলে মেশকাত, লিমন ও বসারসহ আরও কয়েকজন আহত হন। গুরুতর আহত মিজান হাওলাদার বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

ভুক্তভোগী পরিবার দাবি করে, হত্যার উদ্দেশ্যে পরিকল্পিতভাবে এ হামলা চালানো হয়েছে। তারা জানান, ঘটনার পর থেকে তারা চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন।

দ্রুত অভিযুক্তদের গ্রেপ্তার, দৃষ্টান্তমূলক শাস্তি এবং পরিবারের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করা হয়। তবে সকল অভিযোগ অস্বীকার করেছেন অভিযুক্ত আব্বাস গাজী।

এ ঘটনায় মিজানের বাবা শাহ আলম হাওলাদার কলাপাড়া জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে একটি মামলা দায়ের করেছেন। মামলাটি বর্তমানে পিবিআই-এর তদন্তাধীন রয়েছে।

এ বিষয়ে অভিযুক্ত আব্বাস গাজী বলেন, মিজান সহ অনেকেই আমার ছেলেকে মারধর করছে। আমার ছেলের হাতের কবজি ভেঙ্গে গেছে। খবর পেয়ে আমি ঘটনাস্থলে পৌঁছে বিষয়টি সমাধানের চেষ্টা করেছি আমি কাউকে মারধর করিনি।

নিউজটি শেয়ার করুন

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved © 2014 banglarsangbadprotidin.com