1. admin@banglarsangbadprotidin.com : admin :
  2. banglarsangbadprotidin@gmail.com : banglar sangbad : banglar sangbad
২৭শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৩ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| শনিবার| দুপুর ২:১৬|

মাশরাফি-তামিম-সাকিবের শোক খালেদা জিয়ার প্রয়াণে

রিপোর্টার নাম:
  • আপডেট সময় : মঙ্গলবার, ৩০ ডিসেম্বর, ২০২৫
  • ১৭৬ বার পড়া হয়েছে

স্পোর্টস ডেস্ক//

বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে। দেশের ক্রীড়াঙ্গনেও এর প্রভাব পড়েছে। শোক জানিয়েছেন জাতীয় দলের এক সময়ের তিন তারকা ক্রিকেটার মাশরাফি বিন মর্তুজা, সাকিব আল হাসান ও তামিম ইকবাল।

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নিজের ভেরিফায়েড পেজে মাশরাফি লিখেন, সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে শোক জানাচ্ছি। কঠিন এই সময়ে তার শোক সন্তপ্ত পরিবার, তার স্বজন ও শুভাকাঙ্ক্ষী সবার প্রতি জানাচ্ছি গভীর সমবেদনা।

রাজনীতির পথচলায় দীর্ঘ লড়াইয়ে তার অবদান দেশের মানুষ মনে রাখবে। তার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি। নিশ্চয়ই আল্লাহ উত্তম প্রতিদান দেবেন।

তামিম লিখেছেন, ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিঊন।

তার প্রয়াণে দেশ হারাল এক দৃঢ় নেতৃত্বের প্রতীককে।

মহান আল্লাহ তার রূহের মাগফিরাত দান করুন ও জান্নাতুল ফেরদৌস নসিব করুন।

সাবেক বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান লিখেছেন, বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া আজ সকাল ছয়টায় ইন্তেকাল করেছেন।

ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

এই শোকের মুহূর্তে তার পরিবার ও স্বজনদের প্রতি আমার গভীর সমবেদনা।

তিনি দীর্ঘ রাজনৈতিক জীবনে দেশের জন্য গুরুত্বপূর্ণ কাজ ও অবদান রেখেছেন।

আল্লাহ তায়ালা তার রুহের মাগফিরাত দান করুন।

সকলের কাছে তার জন্য দোয়া প্রার্থনা করছি।

নিউজটি শেয়ার করুন

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved © 2014 banglarsangbadprotidin.com