1. admin@banglarsangbadprotidin.com : admin :
  2. banglarsangbadprotidin@gmail.com : banglar sangbad : banglar sangbad
৩০শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৬ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| মঙ্গলবার| রাত ৪:২৫|

মির্জা ফখরুলের সাথে এশিয়ান নেটওয়ার্ক ফর ফ্রি ইলেকশনস’র প্রতিনিধি দলের বৈঠক

রিপোর্টার নাম:
  • আপডেট সময় : শুক্রবার, ১৮ এপ্রিল, ২০২৫
  • ১৮৬ বার পড়া হয়েছে

অনলাইন বার্তাঃ

মির্জা ফখরুলের সাথে এশিয়ান নেটওয়ার্ক ফর ফ্রি ইলেকশনস’র প্রতিনিধি দলের বৈঠক। ছবি : বিএনপির ফেসবুক পেজ থেকে নেওয়া বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বৈঠক করেছে এশিয়ান নেটওয়ার্ক ফর ফ্রি ইলেকশনসের (এএনএফআরইএল) থাইল্যান্ড প্রতিনিধির একটি দল।আজ শুক্রবার সকাল সাড়ে ১০টার ‍দিকে গুলশানে দলের চেয়ারপারসনের অফিসে এ বৈঠক অনুষ্ঠিত হয়।এএনএফআরইএল’র নির্বাহী পরিচালক ব্রিজা রোজালেসের নেতৃত্বে চার সদস্যের একটি প্রতিনিধি দল বৈঠকে অংশ নেয়। চার সদদ্যের বাকি তিনজন হলেন বাংলাদেশ নির্বাচন ও গণতন্ত্র কর্মসূচির পরামর্শক মায়া বতী, প্রচারণা ও সিনিয়র প্রোগ্রাম অফিসার থারিন্দু আবেয়ারথনা, প্রোগ্রাম অ্যাসোসিয়েট আফসানা আমে।বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানিয়েছেন, এক ঘণ্টা ১০ মিনিটের এই বৈঠকে বাংলাদেশে আগামী নির্বাচন বিষয়গুলো নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved © 2014 banglarsangbadprotidin.com