1. admin@banglarsangbadprotidin.com : admin :
  2. banglarsangbadprotidin@gmail.com : banglar sangbad : banglar sangbad
২৭শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৩ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| শনিবার| দুপুর ১২:৫১|

শুক্র অথবা সোমবার পাকিস্তানের বিশ্বকাপ খেলার সিদ্ধান্ত

রিপোর্টার নাম:
  • আপডেট সময় : সোমবার, ২৬ জানুয়ারি, ২০২৬
  • ১৪১ বার পড়া হয়েছে

স্পোটর্স ডেস্ক//

আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের চলমান পরিস্থিতি নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত আগামী শুক্রবার অথবা আগামী সোমবার নেওয়া হবে বলে জানিয়েছেন পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী ও পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) চেয়ারম্যান মহসিন নাকভি।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (টুইটার) দেওয়া এক পোস্টে বিষয়টি নিশ্চিত করেন তিনি।

ভারতে টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে বাংলাদেশ অস্বীকৃতি জানানোর পর বিশ্ব ক্রিকেটর এর রেশ পড়েছে। পাকিস্তান বিশ্বকাপের জন্য দল ঘোষণা করলেও পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) চেয়ারম্যান ও দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নাকভি।

বয়কটের ইঙ্গিত দিয়েছেন। শেষপর্যন্ত বিশ্বকাপে পাকিস্তানের অংশগ্রহণের সিদ্ধান্তটা দেশটির প্রধানমন্ত্রী শেহবাজ শরিফের কাছ থেকে আসতে পারে।

এ নিয়ে আজ প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের সঙ্গে বৈঠক করেছেন মহসিন নাকভি। বৈঠক শেষে তিনি বলেন, প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের সঙ্গে ফলপ্রসূ আলোচনা হয়েছে।

আইসিসির বিষয়টি সম্পর্কে তাকে অবহিত করেছি এবং তিনি নির্দেশ দিয়েছেন যে আমরা সমস্ত বিকল্প বিবেচনা করেই এটি সমাধান করব। চূড়ান্ত সিদ্ধান্ত শুক্রবার অথবা আগামী সোমবার নেওয়া হবে বলে একমত হয়েছি।

নিউজটি শেয়ার করুন

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved © 2014 banglarsangbadprotidin.com