1. admin@banglarsangbadprotidin.com : admin :
  2. banglarsangbadprotidin@gmail.com : banglar sangbad : banglar sangbad
৩০শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৬ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| মঙ্গলবার| সকাল ১১:৩২|

সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল শিশুর

রিপোর্টার নাম:
  • আপডেট সময় : শনিবার, ৩১ জানুয়ারি, ২০২৬
  • ২৯৩ বার পড়া হয়েছে

মিজানুর রহমান, গৌরনদী

বরিশালের গৌরনদীতে মালামাল বোঝাই নসিমনের চাপায় তুরফা (৩) নামের এক শিশু নিহত হয়েছে। শনিবার (৩১ জানুয়ারি) সকাল ৮টার দিকে গৌরনদী-সরিকল আঞ্চলিক সড়কের পিঙ্গলাকাঠী হাই স্কুল সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত শিশু তুরফা গরঙ্গল বোরাদী গ্রামের হাকিম বেপারীর মেয়ে। ঘটনার সত্যতা নিশ্চিত করে স্থানীয় ইউপি সদস্য মো. বাবুল হোসেন ফকির জানিয়েছেন, শনিবার সকাল আটটার দিকে রাস্তার পাশে বসে একটি বল নিয়ে খেলা করছিলো শিশু তুরফা।

হঠাৎ করে বলটি রাস্তার ওপর চলে গেলে সেটি আনতে যায় শিশু তুরফা। এ সময় সড়ক দিয়ে মালামাল বোঝাই একটি নসিমন বেপরোয়া গতিতে যাওয়ার সময় শিশু তুরফাকে চাঁপা দেয়।

স্থানীয়রা মুমূর্ষ অবস্থায় শিশু তুরফাকে উদ্ধার করে উপজেলা হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করেন।গৌরনদী মডেল থানার ওসি মো. তারিক হাসান রাসেল জানিয়েছেন, বিষয়টি আমার জানা নেই। এ ব্যাপারে খোঁজখবর নিয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।

নিউজটি শেয়ার করুন

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved © 2014 banglarsangbadprotidin.com