1. admin@banglarsangbadprotidin.com : admin :
  2. banglarsangbadprotidin@gmail.com : banglar sangbad : banglar sangbad
২১শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ| ৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| মঙ্গলবার| সন্ধ্যা ৬:৩৬|

সরকারি সহায়তা সুষম বণ্টন করা হবে : ইউএনও আলী সুজা

রিপোর্টার নাম:
  • আপডেট সময় : সোমবার, ২৬ জানুয়ারি, ২০২৬
  • ৯৫ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক//

বিকল্প কর্মসংস্থানের লক্ষ্যে সরকারি সকল ধরনের সহায়তা অসহায়দের মাঝে সুষম বণ্টন করা হবে। যাতে করে অসহায় পরিবারগুলো ভবিষ্যতে স্বাবলম্বী হতে পারে এবং অভাব, অনটনের দুশ্চিন্তা আর থাকবেনা, দারিদ্র্যতার অভিশাপ থেকে মুক্ত হবে বাংলাদেশ।

সেমবার (২৬ জানুয়ারি) সকাল ১১ টায় বরিশাল জেলার উজিরপুর উপজেলায় দেশীয় প্রজাতির মাছ এবং শামুক সংরক্ষণ ও উন্নয়ন প্রকল্পের আওতায় নিবন্দিত সুফলভোগী জেলেদের মাঝে বিকল্প কর্মসংস্থানের লক্ষ্যে উপকরণ (বকনা বাছুর) বিতরন অনুষ্ঠানে এসব কথা বলেন প্রধান অতিথি উজিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আলী সুজা।

উপজেলা মৎস্য কর্মকর্তা প্রসেন মজুমদারের সভাপতিত্বে উপস্থিত ছিলেন উপজেলা প্রানী সম্পদ কর্মকর্তা গোলাম মাওলা,উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ মোশাররফ হোসাইন, পৌর বিএনপির সহ-সভাপতি গিয়াস উদ্দিন আকন,উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারী মোঃ খোকন সরদার, পৌর জামায়াতে ইসলামীর আমির মোঃ আল-অমিন সরদার,উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয়ের সকল কর্মকর্তা বৃন্দসহ বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক নেতৃবৃন্দ। এসময় ইউনিয়নের নিবন্ধিত ৬০ জন জেলেদের মাঝে উপকরন বকনা বাছুর বিতরন করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ ক্যাটাগরির আরো নিউজ
রমজান সময়সূচি

আজ ৩০ রমজান

সেহরির শেষ: --

ইফতার শুরু: --

.

Developed by Barishal Host

© All rights reserved © 2014 banglarsangbadprotidin.com