1. admin@banglarsangbadprotidin.com : admin :
  2. banglarsangbadprotidin@gmail.com : banglar sangbad : banglar sangbad
২৫শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ| ১১ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| সোমবার| ভোর ৫:৪৩|

সীমান্তে বাংলাদেশি দুই যুবক গুলিবিদ্ধ

রিপোর্টার নাম:
  • আপডেট সময় : শুক্রবার, ২৫ জুলাই, ২০২৫
  • ৫৭৫ বার পড়া হয়েছে

সংবাদ প্রতিদিন//

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার শিংনগর সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে বাংলাদেশি দুই যুবক আহত হয়েছেন বলে অভিযোগ উঠেছে।

আহতদের স্বজনরা বিএসএফকে দায়ী করলেও ভারতীয় এ বাহিনীটি এ অভিযোগ অস্বীকার করেছে।

বৃহস্পতিবার (২৪ জুলাই) ভোর চারটার দিকে সিংনগর বিওপির সীমান্তে এ ঘটনা ঘটে।

গুলিবিদ্ধরা হলেন- মনাকষা ইউনিয়নের সাহাপাড়া মুন্সিপাড়ার পন্ডিতপাড়ার আরিফুল ইসলাম হানিফের ছেলে সেলিম (২৫) ও মুন্নাপাড়া তারাপুরের সুলতানের ছেলে সুমন (২৮)।

স্থানীয়দের দাবি, বৃহস্পতিবার ভোরে ১০ জনের একটি দল শিংনগর সীমান্তের ১৬৪/৫ এর ১ এস পিলার এলাকা দিয়ে অবৈধভাবে ভারতে যান। এসময় বিএসএফের ৭১ ব্যাটালিয়নের দৌলতপুর ক্যাম্পের সদস্যরা তাদের লক্ষ্য করে গুলি ছোড়ে। এতে গুলিবিদ্ধ হন দুই বাংলাদেশি যুবক। এসময় সঙ্গীরা গুলিবিদ্ধ দুজনকে উদ্ধার করে সারাদিন লুকিয়ে রেখে বিকেলে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।

তবে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) পক্ষ থেকে বৃহস্পতিবার রাতে শুধু সেলিম নামে একজনের গুলিবিদ্ধ হওয়ার কথা জানানো হয়েছে।

এ বিষয়ে বিজিবির ৫৩ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল ফাহাদ মাহমুদ রিংকু বৃহস্পতিবার রাত সাড়ে নয়টার দিকে এক ক্ষুদে বার্তার মাধ্যমে করে জানান, এ ব্যাপারে সিংনগর বিওপির পক্ষ থেকে দৌলতপুর ক্যাম্পের বিএসএফের সঙ্গে যোগাযোগ করা হয়। তবে তারা গুলি করার বিষয়টি অস্বীকার করেছেন।

নিউজটি শেয়ার করুন

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved © 2014 banglarsangbadprotidin.com