1. admin@banglarsangbadprotidin.com : admin :
  2. banglarsangbadprotidin@gmail.com : banglar sangbad : banglar sangbad

স্কুলছাত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের প্রধান আসামি গ্রেফতার

রিপোর্টার নাম:
  • আপডেট সময় : মঙ্গলবার, ২১ জুলাই, ২০২৬
  • ৪১ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক//

বরিশালে ১৩ বছর বয়সী এক স্কুলছাত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের মামলার অন্যতম প্রধান আসামি মো. সাইদ (২২)কে গ্রেফতার করেছে র‍্যাব-৮।

সোমবার (২০ জুলাই) বিকেলে বন্দর থানার চরপত্তানিয়া এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। ঘটনার পর থেকে আত্মগোপনে থাকা অভিযুক্তকে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে আটক করা হয়।

গ্রেফতারকৃত আসামিকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য কোতোয়ালী মডেল থানায় হস্তান্তর করা হয়েছে। উল্লেখ্য, গত ১০ জুলাই ভুক্তভোগী কিশোরীকে জোরপূর্বক অপহরণ করে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে কোতোয়ালী মডেল থানায় মামলা দায়ের করা হয়।

নিউজটি শেয়ার করুন

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved © 2014 banglarsangbadprotidin.com