1. admin@banglarsangbadprotidin.com : admin :
  2. banglarsangbadprotidin@gmail.com : banglar sangbad : banglar sangbad
১৮ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ৪ঠা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| বৃহস্পতিবার| ভোর ৫:৪৯|

হংকংয়ে ৩১ তলা ভবনে আগুন, নিহত-৪

রিপোর্টার নাম:
  • আপডেট সময় : বুধবার, ২৬ নভেম্বর, ২০২৫
  • ১৪০ বার পড়া হয়েছে

আন্তর্জাতিক ডেস্ক//

হংকংয়ের তাই পো শহরের ৩১ তলা একটি আবাসিক কমপ্লেক্সের একাধিক ভবনে বড় ধরনের আগুন লেগেছে। এ ঘটনায় একজন উদ্ধারকর্মীসহ অন্তত চারজন নিহত হয়েছেন।

বুধবার (২৬ নভেম্বর) স্থানীয় সময় বেলা পৌনে তিনটার দিকে ওয়াং ফুক কোর্টের একাধিক বহুতল ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এ ঘটনায় হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে জানিয়েছেন কর্মকর্তারা। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।

এদিকে ওই ঘটনার একাধিক ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে। সেখানে ভবনগুলো থেকে আগুনের লেলিহান শিখা এবং ধোঁয়া উড়তে দেখা যাচ্ছে। ভবনগুলোতে অনেকে আটকা পড়েছেন বলে জানা যাচ্ছে। আগুন নিয়ন্ত্রণ ও আটকেপড়া মানুষদের উদ্ধারের চেষ্টা চালাচ্ছেন দেশটির ফায়ার সার্ভিসকর্মীরা।

প্রতিবেদনে বলা হয়, এক বিবৃতিতে হংকং সরকার জানিয়েছে, সাতজনকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে দায়িত্বরত চিকিৎসকেরা চারজনকে মৃত ঘোষণা করেন।

হংকং পরিবহন বিভাগ জানায়, আগুনের কারণে তাই পো রোডের পুরো একটি অংশ বন্ধ করে দেওয়া হয়েছে। এই সড়কে চলাচলকারী গাড়ি অন্য দিকে ঘুরিয়ে দেওয়া হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, আগুন লাগার পর তারা কমপ্লেক্সটির নিচের রাস্তায় অসংখ্য ফায়ার ইঞ্জিন ও অ্যাম্বুলেন্স দেখতে পেয়েছেন।

বিশ্বের যেসব দেশে ভবন নির্মাণে এখনো বাঁশের মাচা ব্যবহার করা হয়, হংকং সেগুলোর একটি।

নিউজটি শেয়ার করুন

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved © 2014 banglarsangbadprotidin.com