1. admin@banglarsangbadprotidin.com : admin :
  2. banglarsangbadprotidin@gmail.com : banglar sangbad : banglar sangbad

হাদীর নামে বরিশাল বিমানবন্দর নামকরণের দাবিতে মহাসড়ক অবরোধ

রিপোর্টার নাম:
  • আপডেট সময় : রবিবার, ২১ ডিসেম্বর, ২০২৫
  • ৩১৭ বার পড়া হয়েছে

মিঠু আহম্মেদ বরিশাল//

বরিশাল বিমানবন্দরের নাম জুলাই আন্দোলনের প্রতিবাদী কণ্ঠস্বর ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরীফ ওসমান হাদীর নামে নামকরণের দাবিতে বরিশালে মহাসড়ক অবরোধ ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছে বিক্ষুব্ধ ছাত্র জনতা।

রোববার (২১ ডিসেম্বর) দুপুরে বরিশাল-ঢাকা মহাসড়কের বাবুগঞ্জ উপজেলার রহমতপুর বাসস্ট্যান্ড এলাকায় এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এসময় প্রায় এক ঘণ্টাব্যাপী মহাসড়ক অবরোধ করে রাখায় যান চলাচল বন্ধ হয়ে যায়, ফলে যাত্রী ও সাধারণ মানুষ চরম ভোগান্তিতে পড়েন।

এ কর্মসূচিতে আরও দাবি জানানো হয়, শহীদ শরীফ ওসমান হাদীর হত্যাকারীদের দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি হিসেবে ফাঁসি কার্যকর করতে হবে।

বরিশাল জেলা ছাত্রদলের সাবেক সহ-সভাপতি মো. সবুজ আকনের নেতৃত্বে আয়োজিত বিক্ষোভ মিছিল ও সমাবেশে উপস্থিত ছিলেন বরিশাল জেলা ছাত্রদলের সহ-সাংগঠনিক সম্পাদক মো. সাব্বির রহমান, যুবদল নেতা মো. জাকারিয়া সেতুসহ বিভিন্ন ছাত্র ও যুব সংগঠনের নেতাকর্মীরা।

সমাবেশে সবুজ আকন বলেন, দক্ষিণাঞ্চলের মানুষের প্রাণের দাবি-বরিশাল বিমানবন্দরের নাম শহীদ ওসমান হাদীর নামে নামকরণ করতে হবে। তিনি গণতন্ত্র ও ন্যায়ের জন্য জীবন উৎসর্গ করেছেন। তার হত্যাকারীদের অবিলম্বে গ্রেফতার করে ফাঁসি নিশ্চিত করতে হবে।

নিউজটি শেয়ার করুন

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved © 2014 banglarsangbadprotidin.com