1. admin@banglarsangbadprotidin.com : admin :
  2. banglarsangbadprotidin@gmail.com : banglar sangbad : banglar sangbad
২১শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ| ৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| মঙ্গলবার| দুপুর ২:২৮|

১১ পুলিশ পরিদর্শককে বদলি

রিপোর্টার নাম:
  • আপডেট সময় : মঙ্গলবার, ২৯ এপ্রিল, ২০২৫
  • ১৪৯ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক//

বরিশাল জেলা পুলিশের ১১ জন পুলিশ পরিদর্শককে বদলি করা হয়েছে। জেলা পুলিশ সুপার মো. শরিফ উদ্দিন স্বাক্ষরিত আদেশ থেকে তথ্যের সত্যতা নিশ্চিত হওয়া গেছে। আজ মঙ্গলবার বিকেলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, জেলার বাকেরগঞ্জ থানার ওসি এবং (ওসি) তদন্ত, হিজলা, বাবুগঞ্জ, মুলাদী, মেহেন্দিগঞ্জ, জেলা ডিবি, বিভাগীয় পুলিশ হাসপাতাল, মোটরযান শাখা, জেলা সার্কেল অফিস ও সদর কোর্টের ১১ জনকে পরিদর্শককে বদলি ও পদায়ন করা হয়েছে।

বদলি ও পদায়নকৃত পুলিশ পরিদর্শকদের আগামী ৪ মার্চের মধ্যে নতুন কর্মস্থলে যোগদানের আদেশ দেওয়া হয়েছে। একসাথে জেলা পুলিশের ১১ জন পরিদর্শককে বদলিতে আলোচনার সৃষ্টি হলেও পুলিশে ঊর্ধ্বতন কর্মকর্তারা বিষয়টি নিয়মমাফিক হিসেবেই দেখছেন। বরিশাল জেলা পুলিশ সুপার মো. শরিফ উদ্দিন বলেন, পুলিশের বদলি একটি নিয়মিত প্রক্রিয়া ১১ জন পরিদর্শককে বদলিও তারই একটি অংশ।

নিউজটি শেয়ার করুন

এ ক্যাটাগরির আরো নিউজ
রমজান সময়সূচি

আজ ৩০ রমজান

সেহরির শেষ: --

ইফতার শুরু: --

.

Developed by Barishal Host

© All rights reserved © 2014 banglarsangbadprotidin.com