1. admin@banglarsangbadprotidin.com : admin :
  2. banglarsangbadprotidin@gmail.com : banglar sangbad : banglar sangbad
১২ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ| ২৭শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ| হেমন্তকাল| শুক্রবার| সকাল ৭:০১|

বরিশালে জামায়াতের অঞ্চল বৈঠক অনুষ্ঠিত

রিপোর্টার নাম:
  • আপডেট সময় : শুক্রবার, ৩১ অক্টোবর, ২০২৫
  • ৭৪ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক//

বরিশাল বিভাগের ছয় জেলা ও বরিশাল মহানগর নেতৃবৃন্দকে নিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীর বরিশাল অঞ্চল বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৩০ অক্টোবর) সন্ধ্যায় বরিশাল মহানগর কার্যালয়ে এই বৈঠক অনুষ্ঠিত হয়।

জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ও বরিশাল অঞ্চল পরিচালক অ্যাডভোকেট মুয়াযযম হোসাইন হেলালের সভাপতিত্বে এবং কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও বরিশাল অঞ্চল টিম সদস্য মাওলানা এ.কে.এম ফখরুদ্দিন খান রাজির সঞ্চালনায় প্রোগ্রামে আরও উপস্থিত ছিলেন বরিশাল মহানগর আমির ও কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য অধ্যক্ষ জহির উদ্দিন মোহাম্মদ বাবর, কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও বরিশাল জেলা আমীর অধ্যাপক আব্দুল জব্বার, পিরোজপুর জেলা আমীর অধ্যক্ষ তোফাজ্জল হোসেন ফরিদ, ভোলা জেলা আমীর মাস্টার জাকির হোসেন, ঝালকাঠি জেলা আমীর অ্যাডভোকেট হাফিজুর রহমান, বরগুনা জেলা আমীর মাওলানা মহিবুল্লাহ হারুন, পটুয়াখালী জেলা আমীর অ্যাডভোকেট নাজমুল হাসান।

সাংগঠনিক কর্মতৎপরতা পর্যালোচনা, আগামীর পরিকল্পনা গ্রহণ ও আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে কর্ম পরিকল্পনা গ্রহণ করা হয়। সংগঠনের ভীতকে আরো মজবুত করে গণমানুষের দোরগোড়ায় দাওয়াত পৌছে দিয়ে আগামী নির্বাচনে ইসলামের পক্ষে জনসমর্থন আদায়ে সর্বস্তরের নেতাকর্মী ও সমর্থকের প্রতি আহবান জানান অ্যাডভোকেট মুয়াযযম হোসাইন হেলাল।

নিউজটি শেয়ার করুন

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved © 2014 banglarsangbadprotidin.com