1. admin@banglarsangbadprotidin.com : admin :
  2. banglarsangbadprotidin@gmail.com : banglar sangbad : banglar sangbad
২১শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ| ৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| মঙ্গলবার| রাত ৮:০০|

বরিশালের শায়েস্তাবাদে মধ্যরাতে ৮ ব্যবসা প্রতিষ্ঠানে আগুন

রিপোর্টার নাম:
  • আপডেট সময় : সোমবার, ২৬ জানুয়ারি, ২০২৬
  • ১২৯ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক//

বরিশাল সদর উপজেলার শায়েস্তাবাদ বাজারে আগুনে ৮ ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে গেছে। রোববার (২৫ জানুয়ারি) দিবাগত রাত ২টায় এ আগুনের ঘটনা ঘটে। ঘণ্টাব্যাপী জ্বলতে থাকা আগুনের লেলিহান শিখায় ৮ ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে ছাই হয়ে গেছে।

রোববার ( ২৫ জানুয়ারি) রাত সাড়ে ৩টায় বিষয়টি নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিস বরিশাল সদর দফতর। তারা জানায়, শায়েস্তাবাদ বাজারের খালপাড় লাগোয়া এক চায়ের দোকান থেকে আগুনের সুত্রপাত। পরে আগুনে ছড়িয়ে পড়লে পাশ্ববর্তী আরও সাতটি দোকান পুড়ে ভস্মিভূত হয়।

ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স বরিশালের সহকারী পরিচালক মো. ফারুক সিকার জানান, খবর পেয়ে চারটি ইউনিটের ঘণ্টাব্যাপী চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।

আটটি দোকানের মধ্যে মুদি, খাবারের হোটেল রয়েছে। যেগুলো সম্পূর্ণভাবে পুড়ে ছাই হয়েছে। তবে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। এছাড়া প্রাথমিকভাবে ক্ষয়ক্ষতি নিরুপন করা সম্ভব হয়নি।

নিউজটি শেয়ার করুন

এ ক্যাটাগরির আরো নিউজ
রমজান সময়সূচি

আজ ৩০ রমজান

সেহরির শেষ: --

ইফতার শুরু: --

.

Developed by Barishal Host

© All rights reserved © 2014 banglarsangbadprotidin.com