1. admin@banglarsangbadprotidin.com : admin :
  2. banglarsangbadprotidin@gmail.com : banglar sangbad : banglar sangbad
২৯শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৫ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| সোমবার| বিকাল ৪:১১|

হিজলায় সেনাবাহিনীর অভিযানে দেশীয় অস্ত্রসহ আটক ১

রিপোর্টার নাম:
  • আপডেট সময় : শনিবার, ৩১ জানুয়ারি, ২০২৬
  • ১৬৪ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক//

জেলার হিজলা উপজেলার হিজলা গৌরব্দী ইউনিয়নে সেনাবাহিনীর বিশেষ অভিযানে দেশীয় অস্ত্রসহ একজনকে আটক করা হয়েছে। আটককৃত ব্যক্তির নাম মোস্তফা সিকদার। তিনি তিন নং ওয়ার্ডের মৃত আবদুর রহমান সিকদারের ছেলে।

সেনাবাহিনী সূত্রে জানা গেছে, ৭ পদাতিক ডিভিশনের অধীনস্থ একটি দল মাদক ও অবৈধ অস্ত্র উদ্ধারে নিয়মিত অভিযানের অংশ হিসেবে গোপন তথ্যের ভিত্তিতে শনিবার ভোররাত থেকে সকাল ১০টা পর্যন্ত হিজলা গৌরব্দী ইউনিয়নের চরকুশুরিয়া গ্রামে এ বিশেষ অভিযান পরিচালনা করে।

৪১ বীর-এর অধিনায়ক মেজর কাজী জাহিদুল ইসলামের নেতৃত্বে ৬০ জন সেনাসদস্যের একটি দল রাত ৩টার দিকে হিজলার চর কুশুরিয়া এলাকায় তল্লাশি শুরু করে।

অভিযানে ১২টি দেশীয় ধারালো অস্ত্র, একটি চাইনিজ কুড়াল ও ৩টি মোবাইল ফোন সেটসহ মোস্তফা সিকদারকে আটক করা হয়। সেনাবাহিনী জানায়, আটককৃত ব্যক্তি ও উদ্ধার করা মালামাল আইনগত প্রক্রিয়া সম্পন্নের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, অবৈধ অস্ত্র ও মাদক উদ্ধার, চোরাচালান দমন এবং জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে সর্বদা বদ্ধপরিকর বাংলাদেশ সেনাবাহিনী। জনজীবনে শান্তি ও শৃঙ্খলা ফিরিয়ে আনতে সেনাবাহিনী এ ধরনের অভিযান অব্যাহত রাখবে বলে জানিয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved © 2014 banglarsangbadprotidin.com