1. admin@banglarsangbadprotidin.com : admin :
  2. banglarsangbadprotidin@gmail.com : banglar sangbad : banglar sangbad
২৮শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৪ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| রবিবার| দুপুর ১:৫৯|

বরিশালে মাদকাসক্ত ছেলের হাতে মা খুন

রিপোর্টার নাম:
  • আপডেট সময় : রবিবার, ১ ফেব্রুয়ারি, ২০২৬
  • ১৭৭ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক//

ঝালকাঠি সদর উপজেলার বৈদারাপুর এলাকায় এক মানসিক ভারসাম্যহীন ও মাদকাসক্ত যুবকের বিরুদ্ধে নিজ মাকে হত্যার অভিযোগ উঠেছে।

রোববার (১লা ফেব্রুয়ারি) দুপুরে নিজ বসতঘরে এ ঘটনা ঘটে। অভিযুক্ত সাগর উপজেলার বৈদারাপুর এলাকার আহম্মদ আলীর ছেলে।

স্থানীয়দের মতে- সাগর নামের ওই যুবক দীর্ঘদিন ধরে মাদকাসক্ত ছিলেন এবং মায়ের সঙ্গে বসবাস করতেন। দুপুরে প্রতিদিনের মতো খাবার খেতে না যাওয়ায় প্রতিবেশীরা খোঁজ নিতে গিয়ে ঘরের ভেতরে তাকে দা হাতে দাঁড়িয়ে থাকতে দেখেন। পরে এলাকাবাসী জড়ো হলে তিনি পালিয়ে যান। ঘরে ঢুকে তার মাকে খাটের ওপর নিথর অবস্থায় পাওয়া যায়।

প্রত্যক্ষদর্শীদের ভাষ্য- ঘটনার সময় সাগর হাতে দা নিয়ে মায়ের ওপর হামলা চালান। এ সময় চিৎকার শুনে প্রতিবেশীরা ছুটে এসে ঘরের ভেতরে শেফালী বেগমের নিথর দেহ পড়ে থাকতে দেখেন।

ঝালকাঠি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) মো. বেলায়েত হোসেন জানান, প্রাথমিক সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করা হয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য পাঠানোর প্রক্রিয়া চলছে।

ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিকে আটক ও প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার কার্যক্রম চলছে। এই ঘটনার পর এলাকায় শোক ও আতঙ্কের পরিবেশ বিরাজ করছে।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে- ছেলে শ্বাসরোধ করে মাকে হত্যা করেছে। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হচ্ছে এবং আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

নিউজটি শেয়ার করুন

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved © 2014 banglarsangbadprotidin.com