1. admin@banglarsangbadprotidin.com : admin :
  2. banglarsangbadprotidin@gmail.com : banglar sangbad : banglar sangbad

আগৈলঝাড়ায় ইয়াবাসহ মাদক ব্যবসায়ীকে পুলিশে দিল জনতা

রিপোর্টার নাম:
  • আপডেট সময় : বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী, ২০২৬
  • ২৫৮ বার পড়া হয়েছে

মিজানুর রহমান//

বরিশালের আগৈলঝাড়ায় বিপুল পরিমাণ ইয়াবাসহ চিহ্নিত মাদক ব্যবসায়ী শাহাদাৎ হোসেন পিযুষকে আটক করে পুলিশে দিয়েছে স্থানীয়রা। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে থানায় মামলা দায়ের করেছে।

আগৈলঝাড়া থানার অফিসার ইনচার্জ মো. মাসুদ খান সাংবাদিকদের জানান, বৃহস্পতিবার সকালে উপজেলার রত্নপুর ইউনিয়নের দুশমী বাজার থেকে ৪শ পিচ ইয়াবাসহ উপজেলার শীর্ষ মাদক ব্যবসায়ী শাহাদাত হোসেন পীযুষকে একটি মোটরসাইকেলসহ আটক করে স্থানীয় মারুফ হোসেন দোলন, শাওন হাওলাদার ও ফিরোজ শাহসহ স্থানীয়রা।

আটক পিযুষ বাগধা ইউনিয়নের আস্কর গ্রামের বাসিন্দা। পিযুষ আটকের খবর পেয়ে এসআই ওমর ফারুক ঘটনাস্থলে গিয়ে পিযুষকে ও তার বনকারী মোটরসাইকেলসহ আটক করে থানায় নিয়ে আসে।

এর আগেও গত বছর ১৪ অক্টোবর পিযুষ ৭শ পিচ ইয়াবা ও ১কেজি ৮শ গ্রাম গাঁজাসহ তার অপর দুই সহযোগী শাওন বক্তিয়ার ও ফরিদ বক্তিয়ারকে এসআই মিল্পন মন্ডল গ্রেফতার করেছিল। পিযুষ এলাকার একজন চিহ্নিত মাদক ব্যবসায়ি। গ্রেফতারকৃত যিুষকে শুক্রবার সকালে বরিশাল আদালকেত প্রেরণ করা হবে।

নিউজটি শেয়ার করুন

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved © 2014 banglarsangbadprotidin.com