1. admin@banglarsangbadprotidin.com : admin :
  2. banglarsangbadprotidin@gmail.com : banglar sangbad : banglar sangbad
৩০শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৬ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| মঙ্গলবার| রাত ১:১২|

আগৈলঝাড়ায় পাখি শিকারে বাধা দেওয়ায় হামলা, আহত ১

রিপোর্টার নাম:
  • আপডেট সময় : সোমবার, ২৩ ফেব্রুয়ারি, ২০২৬
  • ১৫৭ বার পড়া হয়েছে

মিজানুর রহমান//

বরিশালের আগৈলঝাড়ায় মাছের ঘেরে এয়ারগান দিয়ে অবৈধভাবে পাখি শিকারে বাধা দেওয়ায় অশোক মিস্ত্রি নামে এক ব্যক্তির ওপর বখাটেদের হামলার ঘটনা ঘটেছে।

গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় রোববার (২২ ফেব্রুয়ারি) বিকেলে থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।

আহত ও স্থানীয় সূত্রে জানা যায়, রোববার সকালে উপজেলার বাগধা ইউনিয়নের আস্কর গ্রামের একটি মাছের ঘেরে এয়ারগান দিয়ে অবৈধভাবে পাখি শিকারের চেষ্টা করছিল চক্রীবাড়ি গ্রামের রহিম হাওলাদারের ছেলে লিমন ও তার সহযোগী ফকু হাওলাদার।

এসময় লক্ষণ মিস্ত্রির ছেলে অশোক মিস্ত্রি তাদের পাখি শিকারে বাধা দেন। এতে ক্ষিপ্ত হয়ে বখাটেরা অশোকের ওপর চড়াও হয় এবং এয়ারগান দিয়ে পিটিয়ে তাকে গুরুতর আহত করে। পরে স্থানীয়রা তাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়।

এ ঘটনায় ভুক্তভোগী অশোক মিস্ত্রি বাদী হয়ে আগৈলঝাড়া থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। আগৈলঝাড়া থানার ওসি (তদন্ত) সুশংকর মল্লিক লিখিত অভিযোগ পাওয়ার সত্যতা নিশ্চিত করে জানান, পুলিশ বিষয়টি গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখছে। সোমবার সকালে ঘটনাটি নিয়মিত মামলা হিসেবে গ্রহণ করা হবে এবং জড়িতদের গ্রেপ্তারে অভিযান চালানো হবে।

নিউজটি শেয়ার করুন

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved © 2014 banglarsangbadprotidin.com