1. admin@banglarsangbadprotidin.com : admin :
  2. banglarsangbadprotidin@gmail.com : banglar sangbad : banglar sangbad
৩০শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৬ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| মঙ্গলবার| রাত ১২:১২|

নগরীতে সড়ক নিরাপত্তা মূলক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

রিপোর্টার নাম:
  • আপডেট সময় : মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারি, ২০২৬
  • ১৭২ বার পড়া হয়েছে

কাওসার হোসেন, বরিশাল//

বরিশালে প্রায় দেড় শতাধিক পেশাদার গাড়ি চালকদের নিয়ে সড়ক নিরাপত্তামূলক প্রশিক্ষণ কর্মশালা সভা অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) বেলা ১২ টায় বিআরটিসি বাস ডিপো সভাকক্ষে আয়োজিত প্রশিক্ষণ কর্মশালায় প্রধান প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন বিআরটিএ বিভাগীয় পরিচালক মো: জিয়াউর রহমান।

বিআরটিএ ও পরিবেশ অধিদপ্তরের যৌথ আয়োজনে শব্দ দূষণ নিয়ন্ত্রণে অংশীদারত্বমূলক প্রকল্পের আওতায় আয়োজিত সচেতনতা সভায় আরও উপস্থিত ছিলেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট (সহকারী কমিশনার) সমাপ্তি রায়, সিভিল সার্জনের প্রতিনিধি ডা: মো: এজাজ হোসেন, বরিশাল জেলা পুলিশের (টিআই) ট্রাফিক ইন্সপেক্টর মো: আব্দুর রহিম,পরিবেশ অধিদপ্তর জেলা কার্যালের সিনিয়র ক্যামিস্ট মো: গোলাম কিবরিয়া,বিআরটিএ মোটরযান পরিদর্শক সৌরভ কুমার সাহা,অফিস সহকারী মো: জহিরুল ইসলাম জহিরসহ অন্যান্যরা।

সচেতনতা মূলক প্রশিক্ষণ কর্মশালায় উপস্থিত চালকদের উদ্দেশ্য অতিথিরা বলেন,নিরাপদ সড়ক বিনির্মানে চালক, যাত্রী ও পথচারীদের সচেতন হতে হবে। বিশেষ করে আমাদের দেশের পেশাদার গাড়ি চালকদের আরও অনেক বেশি সচেতন হতে হবে।

প্রতিদিন সড়ক মহাসড়কে বিভিন্ন শ্রেণি পেশার মানুষ দূর্ঘটনার শিকার হচ্ছে। আহত,নিহত কিংবা পঙ্গুত্ব বরণ করা পরিবারগুলোই বোঝে যন্ত্রণা। একটি দূর্ঘটনা সারা জীবনের কান্না যার চলে যায় সে এই বাস্তবতা অনুধাবন করতে পারে।

তারা আরও বলেন, সম্মানিত চালকবৃন্দ আপনারা সড়ক পরিবহন আইন মেনে গাড়ি চালাবেন। চলন্ত অবস্থায় মোবাইল ফোনে কথা বলবেন না। নিষিদ্ধ স্থানে ওভার ট্রেকিং করবেন না।

ওভার লোড নিয়ে কিংবা বেপরোয়া গতিতে গাড়ি চালাবেন না। অযথা হাইড্রলিক হর্ণ বাজাবেন। আপনারা সচেতন হলেই এদেশের সড়ক নিরাপদ হবে বলে আমরা বিশ্বাস করি।

নিউজটি শেয়ার করুন

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved © 2014 banglarsangbadprotidin.com