1. admin@banglarsangbadprotidin.com : admin :
  2. banglarsangbadprotidin@gmail.com : banglar sangbad : banglar sangbad
২৮শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৪ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| রবিবার| সকাল ১০:৫৯|

বরিশালে প্রতিপক্ষের হামলায় যুবক নিহত

রিপোর্টার নাম:
  • আপডেট সময় : বৃহস্পতিবার, ৫ মার্চ, ২০২৬
  • ২২৫ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক//

ঝালকাঠির নলছিটিতে প্রতিপক্ষের হামলায় একাধিক মামলার আসামি মিলন হাওলাদার (৩০) নামে এক যুবক নিহত হয়েছেন। বিষয়টি নিশ্চিত করেছেন নলছিটি থানার ওসি আরিফুল আলম। নিহত মিলন হাওলাদার (৩০) উপজেলার পৌর এলাকার শংকরপাশা গ্রামের সেলিম হাওলাদারের ছেলে।

স্থানীয়রা জানায়, বৃহস্পতিবার (৫ মার্চ) দুপুরে নিহত মিলন হাওলাদারের সঙ্গে প্রতিবেশী বেলাল হাওলাদারের বসতঘরে বিদ্যুৎ সংযোগ নিয়ে কথা কাটাকাটি হয়।

এতে ক্ষিপ্ত হয়ে মিলন হাওলাদার বেলাল হাওলাদার ও তার মেয়ে ইতি আক্তারকে পিটিয়ে আহত করে। এ সময় বেলাল হাওলাদারের বসতঘরেও হামলা করা হয়। এ ঘটনায় তারা থানায় মিলন হাওলাদারের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেন।

এতে ক্ষিপ্ত হয়ে মিলন হাওলাদার ও তার ভাই মিরাজ হাওলাদার মিলে বেলাল হাওলাদারের ও তার পরিবারের সদস্যদের ওপর আবারও হামলা করে।

পরবর্তীতে বেলাল হাওলাদার ও তার ভাইদের পাল্টা হামলায় মিলন হাওলাদার গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে নলছিটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য শেবাচিমে প্রেরণ করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

নলছিটি থানা ওসি আরিফুল আলম বলেন, নিহত মিলন হাওলাদারের নামে থানায় একাধিক মামলা রয়েছে। সে আজ প্রতিপক্ষের হামলায় নিহত হয়েছেন। হত্যার সাথে জড়িতদের আটক করতে অভিযান অব্যাহত রেখেছে।

নিউজটি শেয়ার করুন

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved © 2014 banglarsangbadprotidin.com