1. admin@banglarsangbadprotidin.com : admin :
  2. banglarsangbadprotidin@gmail.com : banglar sangbad : banglar sangbad
২৭শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৩ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| শনিবার| বিকাল ৫:১৩|

বরিশাল রেঞ্জের নতুন ডিআইজির দায়িত্ব গ্রহণ

রিপোর্টার নাম:
  • আপডেট সময় : রবিবার, ৮ মার্চ, ২০২৬
  • ৩৭৭ বার পড়া হয়েছে

কাওসার হোসেন//

বরিশাল রেঞ্জের উপ-মহাপরিদর্শক (ডিআইজি) হিসেবে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেছেন মো. মোস্তাফিজুর রহমান।

শনিবার নবনিযুক্ত ডিআইজি বরিশাল রেঞ্জ কার্যালয়ে উপস্থিত হলে তাকে ফুলেল শুভেচ্ছা ও উষ্ণ অভ্যর্থনা জানান রেঞ্জ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।

দায়িত্ব গ্রহণ শেষে তিনি উপস্থিত কর্মকর্তাদের সাথে এক মতবিনিময় সভায় মিলিত হন এবং জনবান্ধব পুলিশিং নিশ্চিত করতে দিকনির্দেশনা প্রদান করেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বরিশাল আরআরএফের কমান্ড্যান্ট, অতিরিক্ত ডিআইজি (ক্রাইম এ্যান্ড অপ্‌প্স), অতিরিক্ত ডিআইজি (এ্যাডমিন এ্যান্ড ফিন্যান্স), পুলিশ সুপার ও সহকারী পুলিশ সুপার রেঞ্জ কার্যালয়। এছাড়াও বরিশাল রেঞ্জ ও বিভিন্ন পুলিশ ইউনিটের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দও উপস্থিত ছিলেন।

গত ৩ মার্চ বরিশাল রেঞ্জের ডিআইজি হিসেবে মোস্তাফিজুর রহমানকে দায়িত্ব দেয় সরকার। তিনি বিগত আওয়ামী লীগ সরকারের আমলে পদবঞ্চিত ছিলেন।

অন্তর্বর্তী সরকারের আমলে তাকে ঢাকা রেঞ্জের অতিরিক্ত ডিআইজি হিসেবে পদায়ন করা হয়। পরবর্তীতে গতবছরের গত ২৬ নভেম্বর তিনি পদোন্নতি পেয়ে ডিআইজি হন। পরে তাকে পুলিশ সদরদপ্তরে পদায়ন করা হয়।

নিউজটি শেয়ার করুন

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved © 2014 banglarsangbadprotidin.com