1. admin@banglarsangbadprotidin.com : admin :
  2. banglarsangbadprotidin@gmail.com : banglar sangbad : banglar sangbad
২৯শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৫ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| সোমবার| সন্ধ্যা ৭:৫২|

ঠাকুরগাঁয়ে এসপির গাড়ি থামিয়ে মব সৃষ্টি

রিপোর্টার নাম:
  • আপডেট সময় : সোমবার, ৯ মার্চ, ২০২৬
  • ১৪৩ বার পড়া হয়েছে

সংবাদ ডেস্ক//

ঠাকুরগাঁও জেলা পুলিশ সুপারের (এসপি) গাড়ি থামিয়ে তার গাড়ি চালককে মারধর এবং মব সৃষ্টি করার অভিযোগে এসআর পরিবহনের এক চালককে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার (৭ মার্চ) রাত ৯টার দিকে দিনাজপুরের হিলি চারমাথা মোড়ে এই ঘটনা ঘটে।

ঠাকুরগাঁও পুলিশ সুপারের কার্যালয় সূত্রে জানা গেছে, চিকিৎসা ও ব্যক্তিগত ছুটিতে নওগাঁ জেলার পত্নীতলা উপজেলায় থাকা বাড়ি থেকে ছুটি শেষে তিনি শনিবার বিকেলে মাইক্রোবাসে কর্মস্থল ঠাকুরগাঁওয়ের উদ্দেশ্যে রওনা দেন।

পথে হিলির দিকে যাওয়ার সময় এসআর পরিবহনের একটি কোচ তাদের গাড়ির সামনে চলে আসে। পেছন থেকে এসপির গাড়ি পরিবহনটিকে সাইড দেওয়ার সংকেত দিলে বাসটি চাপ প্রয়োগ করে মাইক্রোবাসের দিকে ধাক্কা দেয়। এতে গাড়িতে থাকা পুলিশ সদস্যরা অল্পের জন্য প্রাণে রক্ষা পান।

পরে এসপির গাড়ি চালক ও দেহরক্ষীর সঙ্গে পরিবহনটির চালক ও সুপারভাইজারের বাকবিতণ্ডা হয়। পুলিশের পরিচয় দেয়ার পরও তারা অসৌজন্যমূলক আচরণ চালিয়ে যান। কিছুক্ষণের মধ্যেই স্থানীয় শ্রমিকদের সঙ্গে এসে গাড়ি থামিয়ে চালককে মারধর করা হয়।

হাকিমপুর (হিলি) থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকির হোসেন বলেন, এসআর পরিবহনের চালক হাফিজুল ইসলাম মব সৃষ্টির চেষ্টা করেছিল। এ ঘটনায় গাড়ি চালক কনস্টেবল আবু বক্কর সিদ্দীক বাদী হয়ে মামলা দায়ের করেছেন। গ্রেফতার করা হয়েছে চালককে, বাকি আসামিদের ধরতে অভিযান চলছে।

ঠাকুরগাঁও পুলিশ সুপার মো. বেলাল হোসেন বলেন, আমি শুরু থেকেই পরিস্থিতি শান্ত রাখার চেষ্টা করেছি। প্রথমে গাড়ি থামিয়ে কথাবার্তা বলে বিষয়টি মীমাংসার চেষ্টা করি।

কিন্তু চালক ও তার সহযোগীরা অসৌজন্যমূলক আচরণ ও মব সৃষ্টি চালিয়ে যান। ভিডিও ফুটেজে তাদের বেপরোয়া আচরণ দেখা গেছে। বিষয়টি রংপুর রেঞ্জের ডিআইজি ও দিনাজপুর জেলা পুলিশ সুপারকে জানানো হয়েছে।

হিলি পরিবহন শ্রমিক সভাপতি মাজাহারুল ইসলাম রাজ বলেন, আইন সবার জন্য সমান। যারা বেপরোয়াভাবে গাড়ি চালায়, তাদের দায়ভার আমরা নেব না। ঘটনার সঙ্গে যারা জড়িত, তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ হওয়া উচিত।

নিউজটি শেয়ার করুন

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved © 2014 banglarsangbadprotidin.com