1. admin@banglarsangbadprotidin.com : admin :
  2. banglarsangbadprotidin@gmail.com : banglar sangbad : banglar sangbad
২৯শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৫ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| সোমবার| বিকাল ৩:২৬|

ইসরায়েলি হামলায় লেবাননের ১২ চিকিৎসাকর্মী নিহত

রিপোর্টার নাম:
  • আপডেট সময় : শনিবার, ১৪ মার্চ, ২০২৬
  • ১৯১ বার পড়া হয়েছে

আন্তর্জাতিক ডেস্ক//

লেবাননের দক্ষিণাঞ্চলে ইসরায়েলের হামলায় অন্তত ১২ জন চিকিৎসাকর্মী নিহত হয়েছেন। শনিবার দেশটির স্বাস্থ্য কর্তৃপক্ষের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে আন্তর্জাতিক গণমাধ্যম।খবর দ্য গার্ডিয়ানের।

ফরাসি বার্তা সংস্থা এএফপিও জানায়, দক্ষিণ লেবাননের বিভিন্ন স্থানে এই হামলার ঘটনা ঘটে।

লেবাননের স্বাস্থ্য কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, প্রথমে সাওয়ানেহ শহরে এক হামলায় হিজবুল্লাহ এবং তাদের মিত্র সংগঠন আমাল মুভমেন্ট সংশ্লিষ্ট দুই প্যারামেডিক নিহত হন।

এরপর দক্ষিণ লেবাননের বুর্জ কালাউইয়া শহরের একটি স্বাস্থ্যকেন্দ্রে হামলা চালানো হলে সেখানে ১২ জন চিকিৎসক, প্যারামেডিক ও নার্স নিহত হন। নিহতদের সঙ্গে সামরিক কোনো সম্পৃক্ততা ছিল না বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

এদিকে ইরাকের রাজধানী বাগদাদে অবস্থিত মার্কিন দূতাবাসে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার ঘটনা ঘটেছে। হামলার পর দূতাবাসের ভেতর থেকে ধোঁয়া উঠতে দেখা যায়। স্থানীয় সময় শনিবার সকালে এই হামলা হয়।

দুই ইরাকি নিরাপত্তা কর্মকর্তার বরাতে বার্তা সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেস (এপি) জানায়, ক্ষেপণাস্ত্রটি বাগদাদের অত্যন্ত সুরক্ষিত গ্রিন জোনে প্রবেশের পর সরাসরি দূতাবাস সীমানার ভেতরে গিয়ে পড়ে। গ্রিন জোন এলাকাটি ইরাকি সরকারি প্রতিষ্ঠান ও বিভিন্ন বিদেশি দূতাবাসের জন্য নির্ধারিত।

এ ছাড়া অন্য একটি নিরাপত্তা সূত্র এএফপিকে নিশ্চিত করেছে, একটি ড্রোন এই কূটনৈতিক মিশনকে লক্ষ্য করে হামলাটি চালায়। বাগদাদে ইরান-সমর্থিত দুই যোদ্ধা নিহত হওয়ার পরপরই এই পাল্টা হামলার ঘটনা ঘটে।

জানা গেছে, ইরাকের রাজধানীতে হামলায় ইরান-সমর্থিত দুই যোদ্ধা নিহত হওয়ার কিছুক্ষণ পরই এ ড্রোন হামলার ঘটনা ঘটে।

নিউজটি শেয়ার করুন

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved © 2014 banglarsangbadprotidin.com