1. admin@banglarsangbadprotidin.com : admin :
  2. banglarsangbadprotidin@gmail.com : banglar sangbad : banglar sangbad
১৭ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ৩রা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| বুধবার| বিকাল ৫:১১|

বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস বরিশালে

রিপোর্টার নাম:
  • আপডেট সময় : শনিবার, ২৮ মার্চ, ২০২৬
  • ২২৩ বার পড়া হয়েছে

ছবুর হোসেন, বরিশাল//

বরিশালসহ সারা দেশের কোথাও কোথাও আজ বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এবং আগামী তিন দিন পর্যন্ত দেশের সব বিভাগেই দুয়েক জায়গায় এই বৃষ্টি অব্যাহত থাকতে পারে।

বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর শনিবার (২৮ মার্চ) সকালে এ তথ্য জানিয়েছে। তাদের পূর্বাভাসে বলা হয়েছে, ৩১ মার্চ পর্যন্ত দিনের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস কমতে পারে।

আবহাওয়া অফিস জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় দেশের বেশ কিছু অঞ্চলে বৃষ্টি হয়েছে। সবচেয়ে বেশি বৃষ্টি হয়েছে দিনাজপুরে, ৪১ মিলিমিটার।

এছাড়া রংপুরে ৪০ মিলিমিটার, রংপুর বিভাগের ডিমলায় ৩২ মিলিমিটার, রাজারহাটে ২৯ মিলিমিটার, কিশোরগঞ্জের নিকলীতে ১৬ মিলিমিটার বৃষ্টি হয়েছে। এর বাইরে বগুড়া, ময়মনসিংহ, চট্টগ্রাম, গোপালগঞ্জ এবং খুলনায় সামান্য থেকে হালকা বৃষ্টি হয়েছে।

পূর্বাভাসে বলা হয়েছে, লঘুচাপের একটি বর্ধিতাংশ বর্তমানে পশ্চিমবঙ্গ এবং তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। এর পাশাপাশি মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে।

এর ফলে আগামীকাল বরিশাল, রংপুর, রাজশাহী, ঢাকা, খুলনা, ময়মনসিংহ, চট্টগ্রাম এবং সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

একই সম্ভাবনা রয়েছে পরদিনও। তবে ১ এপ্রিলের পর থেকে বৃষ্টিপাতের প্রবণতা কমে আসতে পারে এবং তাপমাত্রা আবার বেড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে।

গত ২৪ ঘণ্টায় দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে চুয়াডাঙ্গায় ৩৭ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। আর আজকের সর্বনিম্ন তাপমাত্রা ছিল তেঁতুলিয়ায়, ১৭ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। ঢাকায় আজকের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২৪ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস।’

নিউজটি শেয়ার করুন

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved © 2014 banglarsangbadprotidin.com