1. admin@banglarsangbadprotidin.com : admin :
  2. banglarsangbadprotidin@gmail.com : banglar sangbad : banglar sangbad
৩১শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৭ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| রবিবার| দুপুর ১২:৩৪|

বরিশালের গৌরনদীতে ভুয়া পুলিশ আটক

রিপোর্টার নাম:
  • আপডেট সময় : বুধবার, ১৫ এপ্রিল, ২০২৬
  • ৭৬ বার পড়া হয়েছে

মিজানুর রহমান//

বরিশালের গৌরনদীতে চেকপোস্টে পুলিশ পরিচয় দেওয়ার পর যাচাই-বাছাইয়ে ভুয়া প্রমাণিত হওয়ায় সাত্তার হোসেন নামের এক যুবককে আটক করা হয়েছে।

বুধবার (১৫ এপ্রিল) দুপুরে বরিশাল-ঢাকা মহাসড়কের উপজেলার ভুরঘাটা এলাকা থেকে তাকে আটক করেছে হাইওয়ে থানা পুলিশের সদস্যরা। আটককৃত সাত্তার গৌরনদী উপজেলার পূর্ব বর্থী গ্রামের আব্দুল হাকিম মৃধার ছেলে।

গৌরনদী হাইওয়ে থানার এসআই আবুল বাসার বলেন, ওভার স্পিডের কারনে ঢাকা-বরিশাল মহাসড়কের খাঞ্জাপুর চেকপোষ্টে একটি গাড়ি (পিকআপ) থামানো হয়।পরবর্তীতে গাড়ির কাগজপত্র না থাকায় এবং ওভার স্পিডের কারনে একটি মামলা দেয়া হয়।

এ সময় সে (সাত্তার) নিজেকে পুলিশের গোয়েন্দা শাখা এসবি’র লোক বলে দাবী করেন। এ সময় তার কাছে বিপি নাম্বার চাইলে তিনি তা দেখাতে অপরাগতা প্রকাশ করেন।

তাকে সন্দেহজনকভাবে জিজ্ঞাসাবাদ করা হলে সে নিজেকে ভুয়া পুলিশ বলে স্বীকার করে। পরবর্তীতে তাকে আটক করা হয়। আটককৃতের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও তিনি উল্লেখ করেন।

তবে আটক যুবক সাত্তার হোসেন বলেন, চেকপোষ্টে গাড়ি থামানোর পর কাগজপত্র দেখিয়ে যাওয়ার সময় পূনরায় আমাকে থামানো হয়। এ সময় আমি পুলিশ পরিবারের লোক বলেছি তবে পুলিশ পরিচয় দেইনি। তারপরেও আমাকে আটক করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved © 2014 banglarsangbadprotidin.com