1. admin@banglarsangbadprotidin.com : admin :
  2. banglarsangbadprotidin@gmail.com : banglar sangbad : banglar sangbad
৩০শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৬ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| শনিবার| বিকাল ৫:৫৭|

‘ডাকাতি হয়েছে আমাদের সঙ্গে’

রিপোর্টার নাম:
  • আপডেট সময় : বুধবার, ১৫ এপ্রিল, ২০২৬
  • ১৩২ বার পড়া হয়েছে

স্পোর্টস ডেস্ক//

ইউরোপের সেরা ক্লাব প্রতিযোগিতা চ্যাম্পিয়নস লিগ থেকে বিদায় নেওয়ার পর ম্যাচ রেফারির বিরুদ্ধে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন বার্সেলোনার তারকা রাফিনিয়া। তার দাবি, আতলেতিকো মাদ্রিদের বিপক্ষে ম্যাচে তাদের সঙ্গে ‘ডাকাতি’ করা হয়েছে।

মাদ্রিদের মাঠে ২-১ ব্যবধানে জিতলেও দুই লেগ মিলিয়ে ৩-২ ফলে হেরে প্রতিযোগিতা থেকে ছিটকে যায় কাতালান ক্লাবটি। ম্যাচের শেষদিকে এরিক গার্সিয়ার লাল কার্ড পরিস্থিতিকে আরও জটিল করে তোলে, যা বিতর্ককে বাড়িয়ে দেয়।

এই ম্যাচে বার্সেলোনা তাদের ইতিহাসের সবচেয়ে কম বয়সী একাদশ নামালেও সেই অর্জন ম্লান হয়ে যায় হতাশাজনক বিদায়ে। লামিনে ইয়ামাল ও ফেরান তোরেসের গোলে তারা শুরুতেই সমতায় ফিরেছিল।

তবে আদেমোলা লুকমানের গোল আতলেতিকোকে এগিয়ে দেয় এবং শেষ পর্যন্ত সেমিফাইনালে জায়গা করে দেয় দিয়েগো সিমিওনের দল। গার্সিয়ার লাল কার্ডের পর অতিরিক্ত সময়ে যাওয়ার সুযোগও হারায় বার্সেলোনা।

চোটের কারণে গ্যালারিতে বসে খেলা দেখা রাফিনিয়া ম্যাচের রেফারির সিদ্ধান্তে ভীষণ ক্ষুব্ধ হন। বিশেষ করে আতলেতিকোর খেলোয়াড়দের একাধিক ফাউলের পরও কার্ড না দেওয়া এবং দানি ওলমোর জন্য পেনাল্টি না পাওয়ার বিষয়টি নিয়ে তার ক্ষোভ বেশি ছিল। এর আগেও ম্যাচ পরিচালনা নিয়ে ক্লাবটির সঙ্গে আয়োজকদের টানাপোড়েন চলছিল।

ম্যাচ শেষে গণমাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে রাফিনিয়া বলেন, ‘এই ম্যাচ পুরোপুরি ডাকাতি হয়েছে। রেফারির অনেক সমস্যা ছিল। তার কিছু সিদ্ধান্ত ছিল অবিশ্বাস্য। আতলেতিকো কত ফাউল করেছে, আমি জানি না—তবুও তিনি কাউকে কার্ড দেখাননি।’

‘একবার ভুল করা মানবিক, কিন্তু আরেক ম্যাচেও একই ঘটনা ঘটবে? আমরা দারুণ খেলেছি, কিন্তু আমাদের কাছ থেকে এই লড়াই ছিনিয়ে নেওয়া হয়েছে। জিততে হলে আমাদের যেন তিন গুণ বেশি পরিশ্রম করতে হয়। আমি সত্যিই বুঝতে চাই, কেন তিনি বার্সেলোনাকে এগিয়ে যেতে দিতে ভয় পাচ্ছিলেন।’

নিউজটি শেয়ার করুন

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved © 2014 banglarsangbadprotidin.com