1. admin@banglarsangbadprotidin.com : admin :
  2. banglarsangbadprotidin@gmail.com : banglar sangbad : banglar sangbad
২৩শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ| ১০ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| বৃহস্পতিবার| রাত ১০:২৭|

জামালপুরে লোহা ভেবে মর্টারশেল বাড়িতে নিয়ে গেলেন নারী

রিপোর্টার নাম:
  • আপডেট সময় : বৃহস্পতিবার, ২৩ এপ্রিল, ২০২৬
  • ৩০ বার পড়া হয়েছে

সংবাদ ডেস্ক//

জামালপুরের বকশীগঞ্জে পুকুরপাড় থেকে পরিত্যক্ত মর্টারশেল সদৃশ একটি বস্তু উদ্ধার করা হয়েছে। বুধবার (২২ এপ্রিল) বিকেলে উপজেলার কামালপুর উত্তর গ্রামে এ ঘটনা ঘটে।

স্থানীয় বাসিন্দা ও বকশীগঞ্জ থানা পুলিশ জানায়, বিকেল চারটার দিকে কামালপুর উত্তর গ্রামের বাসিন্দা কুলছুমা বেগম (৫০) প্রতিবেশী সাদা মিয়ার পুকুরপাড়ে ছাগল চরাতে যান। এ সময় তিনি লোহার মতো ভারী একটি বস্তু পড়ে থাকতে দেখে সেটিকে সাধারণ লোহার টুকরো মনে করে কুড়িয়ে বাড়িতে নিয়ে যান।

পরে বাড়িতে নিয়ে গেলে তার ছেলে রিয়াজুল ইসলাম বস্তুটি দেখে এটি মর্টারশেল হতে পারে বলে সন্দেহ করেন। বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কায় তিনি দ্রুত সেটি বাড়ির বাইরে একটি খোলা স্থানে রেখে স্থানীয়দের বিষয়টি জানান। এরপর এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়।

বকশীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মকবুল হোসেন বলেন, প্রাথমিকভাবে এটি একটি পুরোনো মর্টারশেল বলে ধারণা করা হচ্ছে। তবে এটি সক্রিয় কি না, তা নিশ্চিত হওয়া যায়নি।

বিষয়টি যাচাইয়ের জন্য ঘাটাইল সেনানিবাস থেকে বোমা নিষ্ক্রিয়করণ বিশেষজ্ঞ দলকে খবর দেওয়া হয়েছে। তারা এসে পরীক্ষা-নিরীক্ষা করে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে।

উল্লেখ্য, কামালপুর সীমান্ত এলাকা মুক্তিযুদ্ধের সময় একটি গুরুত্বপূর্ণ রণক্ষেত্র ছিল। স্থানীয়দের ধারণা, উদ্ধার হওয়া বস্তুটি সে সময়কার অবিস্ফোরিত কোনো মর্টারশেল হতে পারে।

নিউজটি শেয়ার করুন

এ ক্যাটাগরির আরো নিউজ
রমজান সময়সূচি

আজ ৩০ রমজান

সেহরির শেষ: --

ইফতার শুরু: --

.

Developed by Barishal Host

© All rights reserved © 2014 banglarsangbadprotidin.com