1. admin@banglarsangbadprotidin.com : admin :
  2. banglarsangbadprotidin@gmail.com : banglar sangbad : banglar sangbad

মেহেন্দিগঞ্জে ১৩টি গাছসহ মাদক কারবারি আটক

রিপোর্টার নাম:
  • আপডেট সময় : শনিবার, ২৫ এপ্রিল, ২০২৬
  • ২৮১ বার পড়া হয়েছে

নিজস্ব প্রদিবেদক//

বরিশালের মেহেন্দিগঞ্জে মাদক কারবারির বাড়ির আঙিনায় সাজানো টবে বিভিন্ন জাতের গাছের আড়ালে গড়ে তোলা একটি গোপন গাঁজা বাগানের সন্ধান পেয়েছে পুলিশ।

বৃহস্পতিবার (২৩ এপ্রিল) গভীর রাতে উপজেলার চানপুর ইউনিয়নের চরখাগকাটা এলাকায় অভিযান চালিয়ে ১৩টি গাঁজা গাছসহ শামীম রাড়ী (৩০) নামে একজনকে আটক করা হয়। আটক শামীম ওই এলাকার শফিজল রাড়ীর ছেলে।

পুলিশ জানায়, শামীম তার বাড়ির আঙিনায় পরিকল্পিতভাবে সাধারণ গাছপালার সঙ্গে টবে গাঁজা চাষ করে আসছিলেন। বাইরে থেকে দেখে বোঝার উপায় না থাকলেও গোপন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালানো হয়।

অভিযানে টবে লাগানো ১৩টি গাঁজা গাছ, প্রায় ৫০০ গ্রাম প্রক্রিয়াজাত গাঁজা এবং মাদক বিক্রির নগদ ১,৩০০ টাকা উদ্ধার করা হয়।

মেহেন্দিগঞ্জ থানার ওসি মমিন উদ্দিন বলেন, মাদকবিরোধী অভিযানে কোনো ছাড় নেই। মাদকসংশ্লিষ্ট যেকোনো কার্যক্রমের বিরুদ্ধে আমরা কঠোর অবস্থানে রয়েছি।

যারা এর সঙ্গে জড়িত, তাদের প্রত্যেককে আইনের আওতায় আনা হবে। তিনি জানান, গাঁজা গাছসহ আটক শামীমের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে এবং তাকে দ্রুত আদালতে পাঠানো হবে।

নিউজটি শেয়ার করুন

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved © 2014 banglarsangbadprotidin.com