1. admin@banglarsangbadprotidin.com : admin :
  2. banglarsangbadprotidin@gmail.com : banglar sangbad : banglar sangbad
১লা মে, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| শুক্রবার| বিকাল ৩:৫৭|

নগরীতে তারুণ্যের অগ্রযাত্রার প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মানবিক উদ্যোগ

রিপোর্টার নাম:
  • আপডেট সময় : শনিবার, ২৫ এপ্রিল, ২০২৬
  • ৩৯ বার পড়া হয়েছে

ছবুর হোসেন, বরিশাল//

বরিশালের সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠন “তারুণ্যের অগ্রযাত্রা” তাদের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে একটি ব্যতিক্রমধর্মী মানবিক কার্যক্রম পরিচালনা করেছে।

এ উপলক্ষে সংগঠনের সদস্যরা বরিশালের লঞ্চঘাট সংলগ্ন এলাকায় অবস্থানরত এক মানসিক ভারসাম্যহীন ভবঘুরে ব্যক্তির সৌন্দর্য ও মানবিক মর্যাদা পুনরুদ্ধারের লক্ষ্যে তার চুল-দাড়ি কাটিয়ে, স্নানের ব্যবস্থা করে এবং নতুন পোশাক পরিধান করান। পাশাপাশি তাকে দুপুরের খাবারও প্রদান করা হয়।

সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, এ ধরনের মানবিক কার্যক্রম তারা সারা বছরই নিয়মিতভাবে পরিচালনার চেষ্টা করে থাকে। তবে সংগঠনের অধিকাংশ সদস্য শিক্ষার্থী হওয়ায় আর্থিক সীমাবদ্ধতার কারণে অনেক সময় এই উদ্যোগগুলো যথাযথভাবে বাস্তবায়ন করা সম্ভব হয় না।

তারুণ্যের অগ্রযাত্রার নেতৃবৃন্দ সমাজের বিত্তবান ও সহৃদয় ব্যক্তিদের প্রতি আহ্বান জানিয়েছেন, যেন তারা এ ধরনের মানবিক কাজে সহযোগিতার হাত বাড়িয়ে দেন।

সকলের সম্মিলিত সহযোগিতায় ভবিষ্যতে আরও বিস্তৃত পরিসরে এ ধরনের সেবামূলক কার্যক্রম পরিচালনা করা সম্ভব হবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।’

নিউজটি শেয়ার করুন

এ ক্যাটাগরির আরো নিউজ
রমজান সময়সূচি

আজ ৩০ রমজান

সেহরির শেষ: --

ইফতার শুরু: --

.

Developed by Barishal Host

© All rights reserved © 2014 banglarsangbadprotidin.com