1. admin@banglarsangbadprotidin.com : admin :
  2. banglarsangbadprotidin@gmail.com : banglar sangbad : banglar sangbad
১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ| ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| বৃহস্পতিবার| রাত ১০:৪৮|

বরিশালে অক্সিজেন মাস্ক খুলে নেওয়ায় রোগীর মৃত্যু, বরখাস্ত কর্মচারী

রিপোর্টার নাম:
  • আপডেট সময় : বৃহস্পতিবার, ১৪ মে, ২০২৬
  • ১৪ বার পড়া হয়েছে

ছবুর হোসেন, বরিশাল//

বরিশালের শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন এক নারীর মৃত্যুকে ঘিরে চাঞ্চল্য তৈরি হয়েছে। রোগীর স্বজনদের অভিযোগ, ২০০ টাকা বকশিসের বিনিময়ে এক কর্মচারী অক্সিজেন মাস্ক খুলে নেওয়ার পর (৪০) নামে ওই রোগীর মৃত্যু হয়।

তবে অভিযোগ অস্বীকার করেছেন অভিযুক্ত কর্মচারী। ঘটনার পর হাসপাতাল কর্তৃপক্ষ তাকে সাময়িক বরখাস্ত করেছে এবং তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে।জেলা সংবাদ

নিহত দিপালী সিকদার মেহেন্দিগঞ্জ উপজেলার পূর্ব খরকি গ্রামের বাসিন্দা এবং শংকর শিকদারের স্ত্রী।

স্বজনদের ভাষ্য অনুযায়ী, বুধবার (১৩ মে) দুপুর পৌনে ৩টার দিকে তীব্র শ্বাসকষ্ট নিয়ে দিপালীকে শেবাচিম হাসপাতালের মেডিসিন বিভাগে ভর্তি করা হয়।

পরে তার শারীরিক অবস্থার অবনতি হলে চিকিৎসক তাকে হাসপাতালের করোনা ভবনের মেডিসিন ইউনিটে স্থানান্তর করেন এবং জরুরি ভিত্তিতে অক্সিজেন সাপোর্ট দেওয়ার নির্দেশ দেন। শয্যা সংকটের কারণে তাকে একটি ট্রলিতে রেখেই অক্সিজেন দেওয়া হচ্ছিল বলে দাবি পরিবারের।

দিপালীর ভাই মিলন হাওলাদার অভিযোগ করেন, মেডিসিন ইউনিট-১ এর কর্মচারী সোহেল পাশের এক রোগীর স্বজনদের কাছ থেকে ২০০ টাকা নিয়ে ট্রলিটি অন্য রোগীর জন্য সরিয়ে নিতে চান।

এ সময় দিপালীর অক্সিজেন সংযোগ খুলে দেওয়া হয়। তিনি দাবি করেন, আমরা বাধা দিলেও সে কথা শোনেনি। অক্সিজেন খোলার কিছুক্ষণের মধ্যেই আমার বোন মারা যায়।

নিউজটি শেয়ার করুন

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved © 2014 banglarsangbadprotidin.com