1. admin@banglarsangbadprotidin.com : admin :
  2. banglarsangbadprotidin@gmail.com : banglar sangbad : banglar sangbad

কলাপাড়ায় জেলেদের চাল উদ্ধার করলেন ইউএনও

রিপোর্টার নাম:
  • আপডেট সময় : শনিবার, ১৬ মে, ২০২৬
  • ১১২ বার পড়া হয়েছে

কলাপাড়া, প্রতিনিধি//

পটুয়াখালীর কলাপাড়ায় জেলেদের জন্য বরাদ্ধকৃত ২৬ বস্তায় ৭৮০ কেজী চাল ও ২৪ টি সরকারি সিল যুক্ত খালি বস্তা উদ্ধার করেছে উপজেলা প্রশাসন।

শুক্রবার দিবাগত রাত ১২ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের আমিরাবাদ গ্রামের ইতালি বাড়ি নামে পরিচিত ইমরান হোসেনের বাসায় মজুদ রাখা অবস্থায় এ চাল ও খালি বস্তা উদ্ধার করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কাউসার হামিদ।

কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা কাউছার হামিদ বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে চালগুলো উদ্ধার করা হয়েছে। বাড়িটিতে শুধুমাত্র নারী সদস্য থাকায় কাউকে আটক করা সম্ভব হয়নি।

ধারনা করা হচ্ছে, বিক্রির উদ্দেশ্যে ইউনিয়ন পরিষদ সংশ্লিষ্ট যে কেউ চালগুলো ওই বাড়িতে মজুদ করেছিলো। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

নিউজটি শেয়ার করুন

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved © 2014 banglarsangbadprotidin.com