1. admin@banglarsangbadprotidin.com : admin :
  2. banglarsangbadprotidin@gmail.com : banglar sangbad : banglar sangbad
৩১শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৭ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| রবিবার| বিকাল ৩:৪৬|

নগরির চৌমাথা লেকে মিউজিক্যাল ও ড্যান্সিং ফোয়ারা উদ্বোধন

রিপোর্টার নাম:
  • আপডেট সময় : বৃহস্পতিবার, ২১ মে, ২০২৬
  • ৪৯ বার পড়া হয়েছে

মিঠু আহম্মেদ, বরিশাল//

বরিশাল নগরীর সৌন্দর্যবর্ধন ও বিনোদনের লক্ষ্যে দৃষ্টিনন্দন মিউজিক্যাল ও ড্যান্সিং ফোয়ারা উদ্বোধন করা হয়েছে। বুধবার রাতে নগরের চৌমাথা লেকে বর্ণাঢ্য অনুষ্ঠানের মধ্য দিয়ে ফোয়ারাটির উদ্বোধন করেন বরিশাল সিটি করপোরেশনের (বিসিসি) প্রশাসক অ্যাডভোকেট বিলকিস আক্তার জাহান শিরীন।

উদ্বোধনকালে বিসিসি প্রশাসক শিরীন বলেন, ‘বরিশালবাসীকে একটি আধুনিক, পরিচ্ছন্ন ও দৃষ্টিনন্দন নগরী উপহার দিতে আমরা নিরলসভাবে কাজ করে যাচ্ছি। চৌমাথা লেকের এই মিউজিক্যাল ফোয়ারাটি নগরীর সৌন্দর্য বৃদ্ধি করবে এবং যান্ত্রিক জীবনের ক্লান্তি দূর করতে নগরবাসীর জন্য একটি বিনোদনকেন্দ্রে পরিণত হবে।’

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বরিশাল সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. রেজাউল বারীসহ বিভিন্ন শাখার ঊর্ধ্বতন কর্মকর্তারা। এ ছাড়া মহানগর বিএনপি ও এর অঙ্গসংগঠনের স্থানীয় নেতৃবৃন্দ এবং বিপুলসংখ্যক দর্শনার্থীও উপস্থিত ছিলেন।

দীর্ঘ প্রতীক্ষিত এই মিউজিক্যাল ফোয়ারা চালুর পর বর্ণিল আলোর ঝলকানি ও জলের ছন্দময় নৃত্য উপভোগ করতে ভিড় করেন দর্শনার্থীরা। বিকেল থেকেই লেক এলাকায় হাজারো মানুষের স্বতঃস্ফূর্ত উপস্থিতি লক্ষ করা যায়। স্থানীয়দের আশা, এটি চালু থাকলে প্রতিদিনই দূরদূরান্ত থেকে সৌন্দর্যপিপাসু মানুষ এখানে ভিড় করবেন।

নিউজটি শেয়ার করুন

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved © 2014 banglarsangbadprotidin.com