1. admin@banglarsangbadprotidin.com : admin :
  2. banglarsangbadprotidin@gmail.com : banglar sangbad : banglar sangbad
২৭শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৩ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| শনিবার| বিকাল ৪:৩৮|

পারস্য উপসাগরে পানির সংকটে

রিপোর্টার নাম:
  • আপডেট সময় : শনিবার, ২৩ মে, ২০২৬
  • ৮৯ বার পড়া হয়েছে

সংবাদ ডেস্ক//

হরমুজ প্রণালিতে নিজেদের নিয়ন্ত্রণের বিষয়টি তুলে ধরে ইরান নতুন একটি মানচিত্র প্রকাশ করেছে। এতে পারস্য উপসাগরে আটকে থাকা হাজারো নাবিকের দুর্ভোগ আরও দীর্ঘায়িত হওয়ার আশঙ্কা বেড়েছে।

বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, পারস্য উপসাগরে কয়েক হাজার নাবিক আটকা পড়ে আছেন। তাদের অনেকেই জাহাজ ছেড়ে যেতে পারছেন না, খাদ্য ও পানির সংকটে ভুগছেন এবং যুদ্ধ পরিস্থিতির মধ্যে অনিশ্চিত ভবিষ্যতের আতঙ্কে রয়েছেন।

গত কয়েক সপ্তাহে রয়টার্সের সঙ্গে কথা বলা নাবিকরা তাদের কঠিন জীবনযাপনের বর্ণনা দিয়েছেন। তাদের প্রতিনিধিত্বকারী শ্রমিক ইউনিয়ন পরিস্থিতির আরও অবনতির আশঙ্কা প্রকাশ করেছে।

গত মাসে নিজের আটকে থাকা জাহাজ থেকে ফোনে ভারতীয় নাবিক সালমান সিদ্দিক রয়টার্সকে বলেন, এখানে আমরা শুধু রাত পার করার পরিকল্পনা করি এবং প্রার্থনা করি যেন কোনো হামলার লক্ষ্যবস্তু না হই।

চলতি সপ্তাহে রয়টার্সের সাংবাদিকরা সৌদি উপকূলের কাছে নোঙর করা জাহাজগুলোর দিকে একটি সরবরাহ নৌকায় করে যান।

তারা জানান, একটি তেলবাহী জাহাজের নাবিকদের জাহাজের রেলিংয়ের পাশে জড়ো হয়ে হাত নাড়তে দেখা গেছে।

রয়টার্সের ভাষ্য অনুযায়ী, প্রায় তিন মাস ধরে এসব নাবিক সম্পূর্ণ বিচ্ছিন্ন অবস্থায় জীবন কাটাচ্ছেন। তারা ছোট ছোট কক্ষ, যৌথ খাবারঘর এবং প্রখর রোদে উত্তপ্ত জাহাজের ডেকে অল্প কয়েকজন সহকর্মীর সঙ্গে সময় পার করছেন।

নিউজটি শেয়ার করুন

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved © 2014 banglarsangbadprotidin.com