1. admin@banglarsangbadprotidin.com : admin :
  2. banglarsangbadprotidin@gmail.com : banglar sangbad : banglar sangbad
১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ৩০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| শনিবার| দুপুর ১২:৪৬|

উজিরপুরে সানুহার-ধামুরা সড়কের বেহাল দশা

রিপোর্টার নাম:
  • আপডেট সময় : মঙ্গলবার, ৯ জুন, ২০২৬
  • ৩৩ বার পড়া হয়েছে

মাসুদ আহমেদ, উজিরপুর//

ঢাকা-বরিশাল মহাসড়ক ঘেষা জনগুরুত্বপূর্ণ উজিরপুর উপজেলার সানুহার-সাতলা সড়কের বেহাল দশায় পরিনত হয়েছে। মানুষ চরম সড়ক সমস্যার সম্মুখীন হয়েছে, যা স্থানীয় জনজীবনকে মারাত্মকভাবে প্রভাবিত করছে।

সামান্য বৃষ্টি হলেই চরম ঝুঁকিতে সড়ক। এমনকি বর্ষা মৌসুমে সড়কগুলোর অবস্থা আরও খারাপ হয়ে যায়। কাদা, গর্তে ভরা সড়কগুলোতে চলাচল করা এখন ঝুঁকির ব্যাপার হয়ে দাঁড়িয়েছে।

সড়কের এই দুরবস্থার কারণে প্রতিদিন হাজারো মানুষ ভোগান্তির শিকার হচ্ছে। স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে জানা যায়, সড়কের অব্যবস্থাপনার কারণে যাত্রীদের এবং যানবাহনের জন্য চলাচল করা খুব কঠিন হয়ে পড়েছে।

স্কুলের ছাত্র-ছাত্রী, চাকরিজীবী এবং ব্যবসায়ীরা সবাই এই সমস্যার সম্মুখীন হচ্ছেন। বিশেষ করে শিশুদের স্কুলে যেতে এবং কর্মজীবীদের অফিসে পৌঁছাতে অনেক সময় ব্যয় হচ্ছে। অনেক পরিবার এখন তাদের কাজের জন্য অন্য পথ অবলম্বন করতে বাধ্য হচ্ছে, যা তাদের জন্য সময় ও অর্থ উভয়েই ক্ষতির কারণ।

প্রতিদিনের জীবনে এই সড়ক সমস্যার কারণে স্বাস্থ্যগত ঝুঁকিও বেড়ে গেছে। নীরব দুর্ভোগে বাসিন্দারা অসুস্থ হয়ে পড়ছেন, কারণ তাদের দৈনন্দিন জীবনে হেঁটে চলার জন্য নিরাপদ সড়ক নেই।

বিশেষ করে, বৃদ্ধ এবং শিশুদের জন্য এটি খুবই বিপজ্জনক। সড়কের কাদা এবং গর্তের কারণে দুর্ঘটনার আশঙ্কা বাড়ছে।সড়কের অবস্থা নিয়ে স্থানীয়রা উদ্বেগ প্রকাশ করেছে।

তারা অভিযোগ করেছেন, সঠিক সময়ে সংস্কার না হওয়ায় এলাকা দিনদিন আরও অবহেলিত হয়ে পড়ছে। এছাড়া ঐতিহ্যবাহী ঈদগাহ মার্কেট হাজারো ব্যবসায়ীদের দুর্ভোগ চরমে।

এ বিষয়ে উজিরপুর উপজেলা প্রকৌশলী সুব্রত রায় বলেন,সড়ক সংস্কার কাজের জন্য ইতিপূর্বে বরাদ্দ হয় এবং টেন্ডার হয়েছিলো। কিন্তু ঠিকাদার প্রতিষ্ঠান কাজ করতে আগ্রহী ছিলোনা বলে সড়কটির সংস্কার কাজ করা সম্ভব হয়নি। তবে ওই সড়ক সংস্কারের জন্য পুনরায় টেন্ডার হয়েছে, অচিরেই সংস্কার কাজ শুরু হবে বলে আসস্ত করেছেন তিনি। কিন্তু মানুষের মধ্যে হতাশা দেখা দিয়েছে, কারণ তাদের বারবার এমন আশ্বাস শুনতে শুনতে ক্লান্ত।

নিউজটি শেয়ার করুন

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved © 2014 banglarsangbadprotidin.com