1. admin@banglarsangbadprotidin.com : admin :
  2. banglarsangbadprotidin@gmail.com : banglar sangbad : banglar sangbad
১৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ১লা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| সোমবার| রাত ১০:৪৩|

উজিরপুরে ডিবি পুলিশের অভিযানে ৩ কেজি গাঁজাসহ গ্রেফতার নারী মাদক কারবারি

রিপোর্টার নাম:
  • আপডেট সময় : শনিবার, ১৩ জুন, ২০২৬
  • ৩২ বার পড়া হয়েছে

মাসুদ আহমদে, উজিরপুর//

বরিশাল জেলার উজিরপুরে ডিবি পুলিশের অভিযানে ৩ কেজি গাঁজাসহ নারী মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে। এ সময় তার স্বামী পালিয়ে গেছে। এদিকে চিন্হিত মাদক কারবারি গ্রেফতার হওয়ায় এলাকায় স্বস্তি।

সূত্রে জানা যায়- উজিরপুর উপজেলার ওটরা ইউনিয়নের মধ্য কেশবকাঠী গ্রামের নজরুল বেপারী ও তার স্ত্রী মাহমুদা বেগম দীর্ঘদিন ধরে অবৈধ মাদক ব্যবসায় জড়িয়ে পড়ে।

তারা কিশোর, যুবকসহ বিভিন্ন বয়সী লোকজনের কাছে মাদক বিক্রি করে আসছিল। এরই প্রেক্ষিতে গোপন সংবাদের ভিত্তিতে বরিশাল জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের এসআই আফজাল হোসাইনের নেতৃত্বে ডিবি পুলিশের টীম শাসরুদ্ধ অভিযান চালিয়ে শনিবার (১৩ জুন) ভোর সোয়া ৪ টার দিকে মাদক কারবারি নজরুল বেপারীর বসত ঘরের সামনে মাদক ক্রয়-বিক্রয় করার সময় ৩ কেজি গাঁজাসহ তার স্ত্রী মাহমুদা বেগমকে গ্রেফতার করেছে। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে তার স্বামী নজরুল বেপারী দৌড়ে পালিয়ে যায়।

এ ঘটনায় বরিশাল জেলা গোয়েন্দা শাখায় ডিবি পুলিশের এসআই আফজাল হোসাইন বাদী হয়ে উজিরপুর মডেল থানায় অভিযুক্ত মাদক কারবারি মাহমুদা বেগম (৩৮) ও তার স্বামী নজরুল বেপারী(৪৩) এর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেন।

উজিরপুর মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ রকিবুল ইসলাম জানান, অভিযুক্ত স্বামী-স্ত্রীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা নেয়া হয়েছে এবং গ্রেফতারকৃত মাদক কারবারি মাহমুদা বেগমকে বরিশাল আদালতে প্রেরণ করা হয়েছে। বাকী আসামিকে গ্রেফতারের অভিযান অব্যাহত রয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved © 2014 banglarsangbadprotidin.com