1. admin@banglarsangbadprotidin.com : admin :
  2. banglarsangbadprotidin@gmail.com : banglar sangbad : banglar sangbad
১৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ১লা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| সোমবার| রাত ১০:৪৩|

সজিব হত্যা মামলার প্র/ধা/ন আসামি গ্রেফতার

রিপোর্টার নাম:
  • আপডেট সময় : রবিবার, ১৪ জুন, ২০২৬
  • ২৫ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক//

বরিশালের বাকেরগঞ্জে কলেজছাত্র সাইদুল ইসলাম সজিব হত্যা মামলার প্রধান আসামি মিলন খানকে (৪০) গ্রেফতার করেছে র‌্যাব-৮।

শনিবার (১৩ জুন) রাতে ঢাকার ডেমরা থানার বড়ভাগা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। পরে রোববার (১৪ জুন) দুপুরে তাকে বাকেরগঞ্জ থানায় হস্তান্তর করা হয়।

বাকেরগঞ্জ থানার সহকারী পুলিশ পরিদর্শক (এসআই) ও মামলার তদন্ত কর্মকর্তা দেলোয়ার হোসেন গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, দীর্ঘদিন পলাতক থাকার পর গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মিলন খানকে গ্রেফতার করা হয়। পরে তাকে আদালতের মাধ্যমে বরিশাল কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়।

মামলার সূত্রে জানা যায়, ২৮ মার্চ সকালে উপজেলার রঙ্গশ্রী ইউনিয়নের লোছনাবাদ গ্রামে জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে মিলন খানের নেতৃত্বে প্রতিপক্ষের লোকজন হামলা ও ভাঙচুর চালায়। এ ঘটনায় কলেজছাত্র সাইদুল ইসলাম সজিবসহ পাঁচজন আহত হন।

গুরুতর আহত সজিবের মাথায় আঘাতজনিত রক্তক্ষরণ হলে প্রথমে তাকে স্থানীয়ভাবে চিকিৎসা দেয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ৩১ মার্চ দিবাগত রাত দেড়টায় সজিবের মৃত্যু হয়।

নিহত সাইদুল ইসলাম সজিব বরিশাল সরকারি কলেজের অনার্স শেষ বর্ষের শিক্ষার্থী ছিলেন। তিনি চলতি বছর অনার্স ফাইনাল পরীক্ষায় অংশ নিয়েছিলেন।

এ ঘটনায় নিহতের বাবা আবুল হোসেন খান মিলন খানকে প্রধান আসামি করে আটজনের বিরুদ্ধে বাকেরগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। এদিকে ঘটনার পর থেকেই মামলার প্রধান আসামি মিলন খান আত্মগোপনে ছিলেন।

নিউজটি শেয়ার করুন

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved © 2014 banglarsangbadprotidin.com