1. admin@banglarsangbadprotidin.com : admin :
  2. banglarsangbadprotidin@gmail.com : banglar sangbad : banglar sangbad
১৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ১লা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| সোমবার| রাত ১০:৩৮|

তালতলী থানার পুলিশ কনস্টেবলের আত্মহত্যা

রিপোর্টার নাম:
  • আপডেট সময় : রবিবার, ১৪ জুন, ২০২৬
  • ১১ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক//

বরগুনার তালতলী থানায় কর্মরত এক পুলিশ কনস্টেবল গ্যাস ট্যাবলেট সেবন করে আত্মহত্যা করেছেন। ঘটনাস্থল থেকে একটি চিরকুট উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

কী কারণে তিনি এমন সিদ্ধান্ত নিয়েছেন, তা এখনো নিশ্চিত নয়। ঘটনাটি ঘিরে থানায় শোকের ছায়া নেমে এসেছে এবং বিষয়টি তদন্তে নিয়েছে পুলিশ।

রোববার (১৪ জুন) সকালে তালতলী থানার ব্যারাকে এ ঘটনা ঘটে। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

থানা সূত্রে জানা যায়, নিহত কনস্টেবলের নাম ফারুক গাজী (৫৫)। তিনি শনিবার (১৩ জুন) রাতে ডিউটি শেষ করে থানার ব্যারাকে ফিরে বিশ্রাম নেন। পরদিন সকালে তিনি ব্যারাকের ভেতরে গ্যাস ট্যাবলেট (কীটনাশক জাতীয় পদার্থ) সেবন করেন বলে ধারণা করা হচ্ছে।

অল্প সময়ের মধ্যেই তিনি গুরুতর অসুস্থ হয়ে পড়লে সহকর্মীরা বিষয়টি বুঝতে পারেন এবং দ্রুত তাকে উদ্ধার করে তালতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

পুলিশ জানায়, ঘটনাস্থল থেকে একটি চিরকুট উদ্ধার করা হয়েছে, যা আত্মহত্যার আগে লেখা বলে ধারণা করা হচ্ছে। তবে চিরকুটে কী লেখা ছিল বা কী কারণে তিনি এমন সিদ্ধান্ত নিয়েছেন, তা এখনো প্রকাশ করা হয়নি।

তালতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইদুল ইসলাম বলেন, বিষয়টি তদন্তাধীন রয়েছে। প্রাথমিকভাবে আত্মহত্যার সুনির্দিষ্ট কারণ জানা যায়নি। ঘটনার পরপরই আইনগত প্রক্রিয়া শুরু করা হয়েছে।

তিনি আরও জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য বরগুনা সদর হাসপাতাল মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে। তদন্ত শেষে বিস্তারিত জানা যাবে বলে আশা করছে পুলিশ। এ ঘটনাকে ঘিরে থানায় সহকর্মীদের মধ্যে শোক ও উদ্বেগের পরিবেশ বিরাজ করছে।

নিউজটি শেয়ার করুন

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved © 2014 banglarsangbadprotidin.com