1. admin@banglarsangbadprotidin.com : admin :
  2. banglarsangbadprotidin@gmail.com : banglar sangbad : banglar sangbad
১৭ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ৩রা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| বুধবার| রাত ৯:৪৭|

শিক্ষকের ছদ্মবেশে প্রতারনা, সাংবাদিকের একাউন্ট খালি

রিপোর্টার নাম:
  • আপডেট সময় : বুধবার, ১৭ জুন, ২০২৬
  • ২৬ বার পড়া হয়েছে

মিঠু আহম্মেদ, বরিশাল//

মোবাইল ব্যাংকিং ও ব্যাংক হিসাব টার্গেট করে সক্রিয় চক্র; অবহেলায় প্রশ্নের মুখে নজরদারি, ভেতরের যোগসাজশের আশঙ্কায় বাড়ছে আতঙ্ক।।

বরিশাল নগরীর বাসিন্দা ও পেশায় সাংবাদিক সবুর হোসেন প্রতারক চক্রের কৌশলী ফাঁদে পড়ে তার ব্যাংক হিসাব থেকে সঞ্চিত অর্থ হারিয়েছেন। ঘটনাটি ঘটে ১৬ জুন ২০২৬ বিকেল পাঁচটার পর, অর্থাৎ অফিস সময়ের পরপরই।

জানা যায়, তার মেধাবী ও বৃত্তিপ্রাপ্ত ছেলের স্কুলের শিক্ষক পরিচয়ে এক ব্যক্তি ফোন করে বৃত্তির টাকা দেওয়ার প্রলোভন দেখায়। বিশ্বাসযোগ্যতা তৈরির জন্য শিক্ষকের নাম-পরিচয় ব্যবহার করে প্রতারকরা ধাপে ধাপে তার কাছ থেকে কার্ড নম্বর, ওটিপি ও পিন নম্বর সংগ্রহ করে। অল্প সময়ের মধ্যেই তার ব্যাংক অ্যাকাউন্ট থেকে উল্লেখযোগ্য পরিমাণ অর্থ তুলে নেওয়া হয়, ফলে পরিবারটি আর্থিক অনিশ্চয়তায় পড়ে।

ঘটনার পরপরই থানায় যোগাযোগ করা হলে, ডাচ্ বাংলা ব্যাংক স্টেটমেন্ট ছাড়া জিডি গ্রহণ করা সম্ভব নয় বলে জানানো হয়। পরবর্তীতে ব্যাংক স্টেটমেন্ট সংগ্রহ করে ১৭ জুন ২০২৬ তারিখে সংশ্লিষ্ট থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) দায়ের করা হয়। জিডি নং ৭৬৯ ।

ভুক্তভোগী জানান, “আমি বিষয়টি বুঝে ওঠার আগেই সব শেষ হয়ে গেছে। এখন প্রশাসনের দিকে তাকিয়ে আছি।” পরিবারের সদস্যরাও দ্রুত পদক্ষেপ নিয়ে অপরাধীদের শনাক্ত ও গ্রেপ্তারের দাবি জানিয়েছেন।

বিশেষজ্ঞদের মতে, সাম্প্রতিক সময়ে এ ধরনের ফোন প্রতারণা আশঙ্কাজনক হারে বৃদ্ধি পেয়েছে। তারা বলেন, কোনো অবস্থাতেই ব্যাংক সংক্রান্ত গোপন তথ্য ফোনে শেয়ার করা উচিত নয়।

আইনশৃঙ্খলা বাহিনীর আরও সক্রিয়তা, প্রযুক্তিগত নজরদারি বৃদ্ধি এবং জনসচেতনতা বাড়ানোই পারে এ ধরনের অপরাধ দমনে কার্যকর ভূমিকা রাখতে—এমনটাই মনে করছেন সংশ্লিষ্টরা।

নিউজটি শেয়ার করুন

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved © 2014 banglarsangbadprotidin.com