
মো. ছগির হোসেন । কলাপাড়া প্রতিনিধিঃ
কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি, ১৬ জুলাই।। পটুয়াখালীর কলাপাড়ায় মারিয়া নামের চার বছরের শিশুকে ধর্ষন করার অভিযোগ পাওয়া গেছে।
বুধবার বিকেলে উপজেলার লালুয়া ইউনিয়নের ছোনখোলা গ্রামের ৫০ বছর বয়সী শহিদুল মুন্সির বিরুদ্ধে এমন অভিযোগের ঘটনা ঘটে। এতে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। তবে, বিষয়টি ধামাচাপার চেষ্টা এবং অভিযুক্ত ওই ব্যাক্তিকে পালিয়ে যেতে সহযোগিতা করায় আলা মৃধা নামের একজনকে আটক করেছে পুলিশ।
এ ঘটনায় কলাপাড়া থানায় শিশু মারিয়ার নানি ফুলবানু বেগম বাদি হয়ে একটি মামলা দায়ের করেছেন ।
ফুলবানু বেগম বলেন, তার নাতনি মারিয়া বাহিরে খেলতে গেলে প্রতিবেশি শহিদুল
তাকে ডেকে ঘরে নিয়ে ধর্ষনের চেষ্টা করে। শিশুটি বাসায় এসে ঘটনাটি জানালে
দিশেহারা হয়ে পড়েন তিনি। ন্যাক্কারজনক এ ঘটনার সুষ্ঠ তদন্তসহ বিচারের
দাবি জানান ফুলবানু বেগম।
শিশুটির মা জানান, তিনি চাকরির সুবাদে ঢাকায় থাকেন। তার চার বছরের সন্তান
মারিয়া নানির কাছে থাকে। তার মেয়ের সাথে এমন ঘটনার সর্বোচ্চ বিচারের দাবি
জানিয়েছেন তিনি। তবে, স্থানীয়রা বিষয়টির সুষ্ঠ বিচার না করে টাকা দিয়ে
ধামাচাপা দেয়ার চেষ্টা করেন বলে তিনি অভিযোগ করেন।
কলাপাড়া থানার উপ-পুলিশ পরিদর্শক শহিদুল ইসলাম বলেন, সংবাদ পেয়ে
ঘটনাস্থলে গিয়ে প্রধান আসামীকে পালিয়ে যেতে সাহায্য করায় একজনকে আটক করা
হয়েছে। এছাড়া, মূল আসামীকে গ্রেফতারের চেষ্টা অব্যাহত রয়েছে। আটককৃত আলা মৃধাকে বৃহস্পতিবার আদালতে সোপর্দ করা হয়েছে।