1. admin@banglarsangbadprotidin.com : admin :
  2. banglarsangbadprotidin@gmail.com : banglar sangbad : banglar sangbad

পিরোজপুরে বজ্র ব্যবস্থাপনা বিষয়ক পরামর্শ সভা

রিপোর্টার নাম:
  • আপডেট সময় : বৃহস্পতিবার, ৬ আগস্ট, ২০২৬
  • ৫৬ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক//

প্লাস্টিক ও পলিথিন দূষণের ক্ষতিকর প্রভাব থেকে সুন্দরবনকে রক্ষায় প্লাস্টিক দূষণ হ্রাস ও সমন্বিত বর্জ্য ব্যবস্থাপনা জোরদারের আহ্বান জানিয়ে পিরোজপুরে জেলা পর্যায়ের এক পরামর্শ সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ বৃহস্পতিবার (৬ আগস্ট) সকালে পিরোজপুর সদর উপজেলা পরিষদ মিলনায়তনে রূপান্তরের উদ্যোগে এবং জার্মান সরকারের (ইগত) ও হেলভেটাস জার্মানির সহায়তায় আয়োজিত এ সভায় সরকারি কর্মকর্তা, পরিবেশ সংশ্লিষ্ট ব্যক্তি, গণমাধ্যমকর্মী, বিভিন্ন সংস্থার প্রতিনিধি ও যুব প্রতিনিধিরা অংশ নেন।

সভায় রূপান্তরের নির্বাহী পরিচালক স্বপন কুমার গুহর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মো. আবু সাঈদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. আলাউদ্দিন ভূঁইয়া জনি, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মামুনুর রশীদ, যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক মো. আব্দুল হাই মল্লিক, পরিবেশ অধিদপ্তর পিরোজপুরের সহকারী পরিচালক নিখিল চন্দ্র ঢালী, বাগেরহাটের সহকারী বন সংরক্ষক সুপ্রিয়া হুই, হেলভেটাস বাংলাদেশের হেড অব প্রোগ্রাম শরিয়ার মান্নান, রিসাইকেল জারের সহ প্রতিষ্ঠাতা ও চিফ অপারেটিং অফিসার মো. মনোয়ারুল ইসলাম, রূপান্তরের প্রকল্প সমন্বয়কারী শুভাশিস ভট্টাচার্য এবং প্রকল্প কর্মকর্তা শাহেদা বানু সোনিয়া উপস্থিত থেকে পরিবেশ সংক্রান্ত দিক নির্দেশনা দেন।বাংলাদেশ সংবাদ

প্রধান অতিথি জেলা প্রশাসক আবু সাঈদ বলেন, সুন্দরবন দেশের অমূল্য প্রাকৃতিক সম্পদ। একে দূষণমুক্ত রাখতে উৎস পর্যায় থেকেই বর্জ্য পৃথকীকরণ, পুনর্ব্যবহারযোগ্য বর্জ্যের ব্যবহার বৃদ্ধি এবং সমন্বিত বর্জ্য ব্যবস্থাপনা নিশ্চিত করতে হবে।

পিরোজপুরকে দূষণমুক্ত রাখতে বিভিন্ন সময় মোবাইল কোর্ট পরিচালনা সহ ব্যাপক কার্যক্রম করে যাচ্ছে জেলা প্রশাসন। সুন্দরবন ও এর আশেপাশের জেলাকে দূষণমুক্ত রাখতে আমাদের সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।

সভায় জানানো হয়, প্রকল্পের আওতায় সুন্দরবনসংলগ্ন পাঁচ জেলার ১৭টি উপজেলায় ৫৩০ জন তরুণকে নিয়ে ১৭টি যুব ফোরাম গঠন করা হয়েছে।

তারা ইতোমধ্যে ৩০০টিরও বেশি সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করেছেন এবং এক লাখ ৭০ হাজার পরিবেশবান্ধব ব্যাগ বিতরণ করা হয়েছে। সভায় পরিবেশ সুরক্ষায় যুব নেতৃত্বের আরও সক্রিয় অংশগ্রহণ ও সমন্বিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করা হয়।

 

নিউজটি শেয়ার করুন

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved © 2014 banglarsangbadprotidin.com