1. admin@banglarsangbadprotidin.com : admin :
  2. banglarsangbadprotidin@gmail.com : banglar sangbad : banglar sangbad

দীর্ঘ দেড় বছর পর কলাপাড়ায় সিজারিয়ান অপারেশন চালু

রিপোর্টার নাম:
  • আপডেট সময় : সোমবার, ১০ আগস্ট, ২০২৬
  • ৪০ বার পড়া হয়েছে

কলাপাড়া প্রতিনিধি//

দীর্ঘ দেড় বছর পর কলাপাড়া হাসপাতালে চালু হয়েছে সিজারিয়ান অপারেশন কার্যক্রম। শনিবার বেলা এগারোটায় এ অপারেশন ব্যবস্থা উদ্বোধন করেন পটুয়াখালী-৪ আসনের সংসদ সদস্য এবিএম মোশাররফ হোসেন।

এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তা মো.আরিফুজ্জামান, উপজেলা বিএনপির সভাপতি হাজী হুমায়ুন সিকদার ও উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মং তেনসহ প্রশাসনের কর্মকর্তা উপস্থিত ছিলেন।

এখন থেকে সরকারি স্বল্প খরচে সিজারিয়ান অপারেশন করতে পারবেন গর্ভবতী মায়েরা। এতে উপকূলীয় এলাকার সাধারন মানুষের মাঝে স্বস্তি ফিরেছে।

সংসদ সদস্য এবি এম মোশাররফ হোসেন বলেন, দেশের সব উপজেলার ৫০ শয্যা বিশিষ্ট হাসপাতাল ১০০ শয্যায় উন্নিতকরন ও এবছরের মধ্যে ইউনিয়ন পর্যায়ে ১ লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ দেয়া হবে।

নিউজটি শেয়ার করুন

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved © 2014 banglarsangbadprotidin.com