1. admin@banglarsangbadprotidin.com : admin :
  2. banglarsangbadprotidin@gmail.com : banglar sangbad : banglar sangbad

নগরীতে পুলিশের সাঁড়াশি অভিযান, গ্রেফতার ১৮

রিপোর্টার নাম:
  • আপডেট সময় : শনিবার, ১৫ আগস্ট, ২০২৬
  • ২০ বার পড়া হয়েছে

মিঠু আহম্মেদ, বরিশাল//

বরিশাল নগরীর কেডিসি বস্তি, স্টেডিয়াম কলোনি ও আশপাশের এলাকায় মাদক ব্যবসায়ী, সন্ত্রাসী ও সন্দেহভাজন অপরাধীদের বিরুদ্ধে সাঁড়াশি অভিযান চালিয়েছে বরিশাল মেট্রোপলিটন পুলিশ (বিএমপি)।

শুক্রবার (১৪ আগস্ট) ভোর ৫টা ৪৫ মিনিট থেকে প্রায় তিন ঘণ্টাব্যাপী এ অভিযান পরিচালনা করা হয়।

বরিশাল মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ) সুশান্ত সরকার পিপিএমের নেতৃত্বে বিএমপি দক্ষিণ বিভাগ, গোয়েন্দা বিভাগ ও সদর গ্রেফতার বিভাগের সমন্বয়ে গঠিত বিশেষ আভিযানিক টিম এ অভিযান পরিচালনা করে।

অভিযান চলাকালে স্থানীয় জনগণ স্বতঃস্ফূর্তভাবে পুলিশকে বিভিন্ন তথ্য দিয়ে সহযোগিতা করেন বলে জানিয়েছে পুলিশ।

এদিকে বরিশাল মহানগরীর সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ ও অপরাধ দমনে গত ২৪ ঘণ্টায় বিএমপির চারটি থানা ও গোয়েন্দা শাখা পৃথক অভিযান পরিচালনা করেছে।

পুলিশের বিশেষ আভিযানিক টিম নগরীর বিভিন্ন স্থান থেকে গ্রেফতারি পরোয়ানাভুক্ত ৭ জন, নিয়মিত মামলাসহ পূর্বের মামলায় ৫ জন এবং বরিশাল মহানগর অধ্যাদেশে ৬ জনকে গ্রেফতার করেছে। সব মিলিয়ে গত ২৪ ঘণ্টায় মোট ১৮ জন অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে।

গ্রেফতারদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে বিএমপি।

বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনার আবু রায়হান মোহাম্মদ সালেহ জানিয়েছেন, বরিশাল মহানগরীর আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, মাদক ও অপরাধ নিয়ন্ত্রণ এবং চিহ্নিত অপরাধীদের বিরুদ্ধে বিএমপির এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

নিউজটি শেয়ার করুন

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved © 2014 banglarsangbadprotidin.com