
মাসুদ আহমেদ, বরিশাল//
জাতীয়তাবাদী দল বিএনপি মনোনীত রাষ্ট্রপতি পদপ্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য আবু নাসের মুহাম্মদ রহমাতুল্লাহ।
দল থেকে মনোনয়ন ঘোষণার পরই বৃহস্পতিবার রাতে রাজধানীর হেয়ার রোডস্থ মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সরকারি বাসভবনে এ সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
এ সময় আবু নাসের মুহাম্মদ রহমাতুল্লাহ মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে কুশল বিনিময় করেন এবং সৌহার্দ্যপূর্ণ পরিবেশে কিছু সময় কাটান।
সাক্ষাৎকালে তারা পারস্পরিক খোঁজখবর নেন ও বিভিন্ন বিষয়ে আন্তরিক মতবিনিময় করেন। এ সময় উপস্থিত নেতৃবৃন্দের মধ্যে সৌহার্দ্য ও ভ্রাতৃত্বপূর্ণ পরিবেশ বিরাজ করে।