1. admin@banglarsangbadprotidin.com : admin :
  2. banglarsangbadprotidin@gmail.com : banglar sangbad : banglar sangbad

আইনজীবীকে কুপিয়ে জখম: পটুয়াখালীর মির্জাগঞ্জে মূল আসামি জাকির ফরাজী গ্রেপ্তার

রিপোর্টার নাম:
  • আপডেট সময় : রবিবার, ১৬ আগস্ট, ২০২৬
  • ২৪ বার পড়া হয়েছে

সুনিল সরকার, পটুয়াখালী//

মাদক মামলায় জামিন বাতিল হয়ে গ্রেপ্তারি পরোয়ানা জারি হওয়ায় ক্ষুব্ধ হয়ে নিজ আইনজীবী ও তার স্ত্রীকে কুপিয়ে গুরুতর জখম করার ঘটনায় মূল আসামি জাকির হোসেন ফরাজী (৪২)-কে গ্রেপ্তার করেছে পুলিশ।

রবিবার (১৬ আগস্ট) পুলিশ ও ঘটনার বিবরণ সূত্রে জানা যায়, মির্জাগঞ্জ এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী ও একাধিক মামলার আসামি জাকির ফরাজী তার বিরুদ্ধে চলা একটি মাদক মামলার আইনজীবী হিসেবে নিযুক্ত করেছিলেন অ্যাডভোকেট মোঃ সামিউল আলমকে।

আদালতে নিয়মিত হাজিরা না দেওয়ায় গত ৯ জুন বিজ্ঞ আদালত জাকিরের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। এতে নিজের আইনজীবীর ওপর ক্ষুব্ধ হয় জাকির।

পরবর্তীতে গত ৯ আগস্ট বিকেলে অ্যাডভোকেট সামিউল আলম মির্জাগঞ্জের ছৈলাবুনিয়া এলাকায় অবস্থান করছেন খবর পেয়ে জাকির তার সঙ্গীদের নিয়ে মোটরসাইকেলে গিয়ে ধারালো অস্ত্র দিয়ে আইনজীবীর ওপর হামলা চালায়।

সামিউল আলমকে বাঁচাতে তার স্ত্রী শাহনাজ পারভীন এগিয়ে এলে তাকেও কুপিয়ে জখম করা হয়। স্থানীয়রা তাদের উদ্ধার করে বরিশাল শেরে-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।

এ ঘটনার পর থেকে স্থান পরিবর্তন করে আত্মগোপনে ছিল আসামি। অবশেষে তথ্যপ্রযুক্তির সহায়তায় মির্জাগঞ্জ থানা পুলিশের একটি চৌকস দল ১৫ আগস্ট অভিযান চালিয়ে মির্জাগঞ্জ এলাকা থেকেই মূল অভিযুক্ত জাকিরকে গ্রেপ্তার করতে সক্ষম হয়।

পটুয়াখালীর অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মোহাম্মদ সাজেদুল ইসলাম সজল ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ বিষয়ে থানায় একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে। ঘটনার সাথে জড়িত অন্য সহযোগীদের সনাক্ত করে আইনের আওতায় আনতে তদন্ত ও পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved © 2014 banglarsangbadprotidin.com