1. admin@banglarsangbadprotidin.com : admin :
  2. banglarsangbadprotidin@gmail.com : banglar sangbad : banglar sangbad

বরিশাল শিল্পনগরীতে প্লট বরাদ্দে বাড়ছে উদ্যোক্তাদের আগ্রহ

রিপোর্টার নাম:
  • আপডেট সময় : সোমবার, ৩১ আগস্ট, ২০২৬
  • ১৫ বার পড়া হয়েছে
CREATOR: gd-jpeg v1.0 (using IJG JPEG v62), quality = 80

নিজস্ব প্রতিবেদক//

বরিশাল বিসিক শিল্পনগরীতে প্লট বরাদ্দের প্রতি ক্ষুদ্র শিল্প উদ্যোক্তাদের আগ্রহ বাড়ছে। নতুন প্লট বরাদ্দের বিজ্ঞপ্তি প্রকাশের পর ব্যাপক সাড়া মিলেছে বলে জানিয়েছে বিসিক কর্তৃপক্ষ।

গত রোববার  সরেজমিনে বিসিক শিল্পনগরী ঘুরে প্লট বরাদ্দ নেওয়া কয়েকজন উদ্যোক্তার সঙ্গে কথা হয়। তারা জানান, বিসিকে প্লট পেয়ে তারা ক্ষুদ্র শিল্প কারখানা গড়ে তুলে ভালোভাবেই ব্যবসা করছেন।

এক উদ্যোক্তা জানান, ২০২২ সালে ১৪ শতাংশের একটি প্লট বরাদ্দ নিয়ে তিনি একটি সরিষার তেল কোম্পানি গড়ে তোলেন। শুরুতে আটজন কর্মচারী থাকলেও বর্তমানে ২০ জন কর্মী নিয়ে উৎপাদন ভালোভাবে চলছে বলে তিনি জানান।

বিসিক শিল্পনগরীর উপব্যবস্থাপক রাশেদুল ইসলাম বলেন, দায়িত্ব নেওয়ার পর থেকেই তিনি লক্ষ করছেন, প্লট বরাদ্দে উদ্যোক্তাদের চাহিদা ও সাড়া বেশ ভালো। তিনি জানান, বর্তমানে শিল্পনগরীতে ১৩০টি প্লট বরাদ্দ দেওয়া আছে এবং সম্প্রতি আরও ১২০টি প্লট বরাদ্দের বিজ্ঞপ্তি প্রকাশের পরপরই ব্যাপক সাড়া মিলেছে।

তিনি আরও জানান, যথাযথ কাগজপত্রসহ সরকারি নিয়ম মেনে আবেদন করলে প্লট বরাদ্দের মোট মূল্যের ২০ শতাংশ শুরুতে সরকারি কোষাগারে জমা দিতে হয়, বাকি অর্থ ছয় মাস পর কিস্তিতে পরিশোধ করা যায়।

প্লট বরাদ্দ কমিটির সভাপতি ও বরিশালের জেলা প্রশাসক মো. মামুন খন্দকার বলেন, নিয়ম মেনে আবেদনকারীদের কাগজপত্র যাচাই-বাছাই করে প্লট বরাদ্দ দেওয়া হবে। আবেদন বেশি হলে লটারির মাধ্যমে বরাদ্দ দেওয়া হবে এবং লটারিতে নির্বাচিতদের কাগজপত্রও যাচাই করে চূড়ান্ত বরাদ্দ দেওয়া হবে।

নিউজটি শেয়ার করুন

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved © 2014 banglarsangbadprotidin.com