1. admin@banglarsangbadprotidin.com : admin :
  2. banglarsangbadprotidin@gmail.com : banglar sangbad : banglar sangbad

কলাপাড়ায় ইয়াবাসহ আটক দুইজন

রিপোর্টার নাম:
  • আপডেট সময় : সোমবার, ২৬ অক্টোবর, ২০২৬
  • ২০ বার পড়া হয়েছে

কলাপাড়া প্রতিনিধি//

পটুয়াখালীর কলাপাড়ায় ৩০ পিচ ইয়াবা ট্যাবলেটসহ দুইজনকে আটক করেছে পুলিশ।

আটককৃতরা হলেন, মো. জসিম উদ্দিন (৪২) ও
সুমন কুমার রায় (স্বপন) (৪৫)।

রোববার (২৫ অক্টোবর)
রাত দেরটার দিকে কলাপাড়া থানার এসআই হামিদুল হক খান’র নেতৃত্বে কলাপাড়া হাসপাতালের সামনে থেকে তাদের আটক করা হয় বলে পুলিশ জানায়।

আটক মো. জসিম উদ্দিন (৪২) টিয়াখালীর নাচনাপারা গ্রামের আব্দুর রব ব্যাপারীর পুত্র ও সুমন কুমার রায় (স্বপন) (৪৫)
পৌর শহরের রহমতপুর গ্রামের কেশব চন্দ্র শীলের পুত্র।

কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ নজরুল ইসলাম জানান, তাদের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ সনের ৩৬(১) এর সারনীর ১০(ক) রুজু ধারায় একটি মামলা রুজু করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved © 2014 banglarsangbadprotidin.com