1. admin@banglarsangbadprotidin.com : admin :
  2. banglarsangbadprotidin@gmail.com : banglar sangbad : banglar sangbad

বরিশাল-কুয়াকাটা মহাসড়কে দুই বাসের মুখোমুখি সংঘর্ষ, নিহত ১

রিপোর্টার নাম:
  • আপডেট সময় : বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬
  • ৪০ বার পড়া হয়েছে

মিঠু আহম্মেদ, বরিশাল//

ঝালকাঠির দপদপিয়া চৌমাথা এলাকায় বরিশাল-পটুয়াখালী মহাসড়কে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে একজন নিহত হয়েছেন। এ ঘটনায় দুই বাসের অন্তত ৪৫ জন যাত্রী আহত হয়েছেন।

নিহত ব্যক্তি গ্রিনভিউ পরিবহনের হেলপার বলে জানা গেছে। বুধবার (১৯ নভেম্বর) দুপুর ১২টার দিকে দপদপিয়া চৌমাথা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, কুয়াকাটা থেকে ঢাকাগামী গ্রিনভিউ পরিবহনের একটি বাস দপদপিয়া চৌমাথা অতিক্রম করার সময় বিপরীত দিক থেকে আসা বরিশাল থেকে কুয়াকাটাগামী আবির আব্দুল্লাহ পরিবহনের একটি বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে বাস দুটির সামনের অংশ দুমড়েমুচড়ে যায়। বিকট শব্দে সংঘর্ষের পর মহাসড়কে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

এ সময় গ্রিনভিউ পরিবহনের হেলপার ঘটনাস্থলেই নিহত হন। দুর্ঘটনায় দুই বাসের অন্তত ৪৫ জন যাত্রী আহত হন। পরে স্থানীয় লোকজন দ্রুত উদ্ধারকাজে এগিয়ে এসে আহতদের উদ্ধার করেন এবং বরিশালের বিভিন্ন হাসপাতালে পাঠান।

খবর পেয়ে নলছিটি থানা-পুলিশ ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ পরিচালনা করে। পরে দুর্ঘটনাকবলিত বাস দুটি সরিয়ে নেওয়া হলে সড়কে যান চলাচল স্বাভাবিক হয়।

নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদুজ্জামান বলেন, ‘দুটি বাসের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই একজন নিহত হয়েছেন। এ ঘটনায় ৪০ থেকে ৪৫ জন আহত হয়েছেন। আহতদের বরিশালের হাসপাতালে পাঠানো হয়েছে। বর্তমানে ওই সড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে।’

তবে কী কারণে দুই বাসের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটেছে, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি। নিহত হেলপারের পরিচয়ও নিশ্চিত করতে পারেনি পুলিশ।

নিউজটি শেয়ার করুন

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved © 2014 banglarsangbadprotidin.com